Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ব্রঙ্কসে রব-রুহুল পরিষদের প্রতিবাদ সভায় মামলাবাজদের প্রতিহত করার আহবান 

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: October 23, 2018 | 2:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিত হওয়ায় গত ২১শে অক্টোবর রব -রুহুল পরিষদের পক্ষ থেকে ব্রঙ্কসের বাংলাবাজার এভিনিউতে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয় । 
বর-রুহুল পরিষদের ব্রঙ্কস কমিটির আহবায়ক আব্দুল হাসিম হাসনুর সভাপতিত্বে অনুষ্টিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদ, বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন এর উপদেষ্টা আব্দুস শহিদ, বীর মুক্তিয়ুদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী, রিয়াজ উদ্দীন কামরান, আব্দুল বাসিত খান, লোকমান হোসেন লুকু, জাকির আহমদ, রফিকুল ইসলাম,আজিমুর রহমান বোরহান, ও মহিউদ্দীন দেওয়ান, আহবাব চৌধুরী। বক্তব্য রাখেন আব্দুর রব মিয়া, রুহুল আমিন সিদ্দিক, মামুন রহমান, মুক্তিযুদ্ধা মনসুর আহমদ,শাহ বদরুজ্জামান রুহেল, ফয়ছল আহমদ, আলাউদ্দীন, রিফাত আহমদ আদনান, আব্দুল হান্নান, মোজাম্মেল মুরাদ, নওশাদ হোসেন, আজাদ বাকের, আবুল খায়ের প্রমুখ। উপস্থাপনা করেন বাংলাদেশী আমেরিরান কালচারাল এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক সারওয়ার চৌধুরী।
সভায় বক্তাগন নয়ন-আলী পরিষদ কর্তৃক নির্বাচন বানচাল করায় তীব্র নিন্দা জানান। সভায় শিকদার ও হাওলাদারগনদেরকে প্রতিহত করার দাবী জানানো হয় এই মামলাবাজদের কারণে শুধু মাত্র সোসাইটির নির্বাচনই ব্যহত হলো না বাংলাদেশ সোসাইটির অনেক গুলো অর্থের ক্ষতি হলো । মামলা করার যদি তাদের ইচ্ছাই ছিলো তাহলে গত দেড় মাস আগে যখন তাদের নমিনেশন পেপার স্বাক্ষর না দেওয়ার জন্য বাতিল হয়ে ছিলো তখন করতে পারতো । এখন টাকা দিয়ে ভোট কিনতে ব্যর্থ হয়ে তারা কোর্টকে ব্যবহার করে নির্বাচন বানচাল করতে চায় । এই মামলাবাজরা দেশ ও কমিউনিটির শত্রু । এদেরকে ব্যলোটের মাধ্যমে প্রতিহত করার জন্য সকল সম্মানিত ভোটারবৃন্দের প্রতি আহবান জানানো হয় । প্রতিবাদ সভায় বক্তাগন বলেন মামলাবাজদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলাতে হবে । বক্তাগন বলেন যারা নমিনেশন ফরম পূরণ করতে পারে না তারা মামা বাড়ীর আব্দার পেয়েছে নির্বাচন কমিশন কেন তাদের কে ঢেকে এনে তাদের অবৈধ আব্দার পূরণ করলো না । বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন হচ্ছে একটি নিরপেক্ষ ও সাংবিধানিক প্রতিষ্টান । যথাযত ভাবে নির্বাচন পরিচালনা করা হচ্ছে তাদের কাজ । কাউকে জিতানো যেমন তাদের পক্ষে সম্ভব নয় তেমনি কারো অবৈধ আব্দার কিংবা কোন প্রার্থীর অসম্পূর্ণ ফরম বাড়ীতে লোক পাঠিয়ে ডেকে এনে তা পূরণ করে দেওয়া তাদের কাজ নয় ।অথচ আজ মামলাবাজ শিকদারগন ইচ্ছেকৃত ভাবে ভুল করে এখন তাদের ভুলের খেশারত নির্বাচন কমিশনকে দিতে বলছে । নির্বাচন যাদের পেশা ।যারা নির্বাচনকে রুটি রুজির পেশা হিসাবে বেছে নিয়েছে তারাই এই নির্বাচনকে দীর্ঘায়িত করতে মামলার আশ্রয় নিয়েছে ।সভায় বক্তাগন সোসাইটির বৃহত্তর স্বার্থে মামলাবাজ ও দূর্নীতিবাজদের প্রতিহত করার আহবান জানান ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV