Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ব্রঙ্কসে সাইবার বুলিং সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: May 16, 2014 | 4:01 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে সাইবার বুলিং শীর্ষক এক ব্যতিক্রমী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১২ মে সোমবার ব্রঙ্কসের বেঙ্গল রেস্টুরেন্টে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সাইবার বুলিং কি, এটাকে কিভাবে প্রতিরোধ সম্ভব, এর আইনগত দিক ইত্যাদি নিয়ে আলোচনা হয়। ইন্টারনেট, ফেসবুক ও অন্যান্য ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়া কিভাবে পারিবারিক সংঘাত ও বিরোধ সৃষ্টিতে সহায়ক হচ্ছে তা সাইবার বুলিং সেমিনারে আলোচিত হয়। বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোঃ এন মজুমদারের স্বাগত ভাষণের মাধ্যমে শুরু হওয়া এ সেমিনারের মূল উপস্থাপক ছিলেন ব্রঙ্কসের সহকারী ডিস্ট্রিক্ট এটর্নি জেনারেল ড্যানিয়েল চাং। স্পীকার ছিলেন ড. ডেনিস বনসিল উডস। ব্রঙ্কস ডিস্ট্রিক্ট এটর্নি অফিস, বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিল (বিএসসিসি) ও রোটারি ক্লাব অব সেন্ট্রাল ব্রঙ্কস সম্মিলিতভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন মামুন’স টিউটরিয়ালের কর্ণধার প্রিন্সিপাল শেখ আল মামুন, বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক নজরুল হক, কমিউনিটি এক্টিভিস্ট সাখাওয়াত আলী, আবদুল গাফফার খসরু প্রমুখ। সেমিনারে ছাত্রছাত্রীদের ক্ষতি, হয়রানি, ভয় দেখানো, শারীরিক বা মানসিক লাঞ্ছনা, মৌখিক হুমকি, ভীতি প্রদর্শন বা এই ধরনের হয়রানি, অসঙ্গত আচরণ ও অন্যান্য বিষয়ে ঝুঁকি রয়েছে কিনা তা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদেও পরামর্শ প্রদান করা হয়। সেমিনারে ছাত্রছাত্রী, অভিভাবক ও নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV