ব্রণ থেকে মুক্তির উপায়
সুস্থ সুন্দর ত্বক কার না কাম্য? তার পরও নানা কারণে ব্যাঘাত ঘটে আমাদের সৌন্দর্যে। আর বর্তমানে কিশোর-কিশোরীসহ অনেকেই ভুগছেন ত্বকের ব্রণ সমস্যায়। ত্বকের সৌন্দর্য অনেকটাই কমে যায় ব্রণের কারণে। গরমে বাইরে ধুলা আর রোদের জন্য ত্বক ঘেমে তেল তেলে হয়ে যায়। এ সময়ে ত্বকে ময়লাও জমে খুব সহজে। আর এসব ময়লা এবং তেল ভালোভাবে পরিস্কার করা না হলে তৈরি হয় ব্রণের সমস্যা।
নিয়মিত ত্বক পরিস্কার রেখে খাবারে সচেতন হলে ত্বকের ব্রণের সমস্যার তো সমাধান হবেই সেই সঙ্গে ত্বক হবে আরো উজ্জ্বল ও কোমল।
এ সমস্যার সমাধানে আমরা যা করতে পারি : বাইরে থেকে ফিরে অয়েল ফ্রি ক্লিনজার দিয়ে ত্বক পরিস্কার করতে হবে ভাজা ও তেলযুক্ত খাবার কম খান নিয়মিত দুবার গোসল করুন বারবার পানি দিয়ে মুখ ধুয়ে নিন ত্বকে নিয়মিত ময়দা, দুধ ও মধুর পেস্ট লাগান এতে ব্রণের দাগ চলে যাবে এবং ত্বক উজ্জ্বল হবে ব্রণ যে স্থানে ওঠে, সেখানে বরফ ঘষলে উপকার পাবেন ব্রণের দাগ হালকা করতে ডাবের পানি দিয়ে মুখ ধুতে পারেন প্রচুর পানি ও ফলের জুস খান প্রতিদিন কমপক্ষে একটি ফল খাওয়ার অভ্যেস গড়ে তুলুন নিয়মিত আপেল খেলে ত্বকের ব্রণের সমস্যা কমে যাবে ত্বকও মসৃণ হবে খাবারে বেশিবেশি টাটকাশাক-সবজি রাখুন রোদে গেলে সানস্ক্রিন ব্যবহার করুন ব্যাগে ছাতা রাখুন রান্না করার পর অবশ্যই ত্বক ভালো করে পরিস্কার করবেন মসুর ডাল আর চাল ভিজিয়ে ব্লেন্ড করা পেস্ট ত্বকে লাগান মুলতানি মাটি, চন্দন গুঁড়া এবং দুধের প্যাক তৈরি করে মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে নিন। ব্রণ হলে কখনোই নখ দিয়ে খোঁটা যাবে না।নয়া দিগন্ত
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!