Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

ব্রিটেনে ৪ মসজিদে হাতুড়ি হামলা

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: March 21, 2019 | 10:42 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাজ্যের বার্মিংহামের ওয়েস্ট মিডল্যান্ডে চারটি মসজিদে গভীর রাতে হাতুড়ি হামলা করেছে দুর্বৃত্তরা। অস্ত্রধারী অজ্ঞাত দুর্বৃত্তরা হামলায় মসজিদের জানালা, দরজা ভাঙচুর করেছে। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খরব পাওয়া যায়নি। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে বুধবার রাতের এসব হামলার ঘটনায় বার্মিংহামের মুসলিম সম্প্রদায়ের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে। তারা শুক্রবারের জুমআর নামাজের সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়ার জন্য দেশটির পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশটির কাউন্টার টেরোরিজম পুলিশ বলছে, রাতে মসজিদে হামলা চালিয়ে ভাঙচুরের এসব ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল এক প্রতিবেদনে বলছে, রাতে উইটনের উইটন ইসলামিক সেন্টারে হামলা চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে মসজিদের সাতটি জানালা ও দুটি দরজা ভাঙচুর করা হয়।

মসজিদের ইমাম বলছেন, রাত দেড়টা থেকে ২ টার দিকে এই হামলার ঘটনা ঘটেছে। ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ বলছে, রাতে তারা হামলা হতে পারে বলে সতর্ক করে দিয়েছিলেন।
বার্মিংহাম মসজিদ কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, তারা মসজিদ হামলার ঘটনায় গভীরভাবে মর্মাহত।
বিবৃতিতে বলা হয়, বার্মিংহাম মসজিদ একটি প্রার্থনার জায়গা, শান্তির জায়গা। কাউন্সিল এমন ঘটনা নেক্কারজনক বলে অবিহিত করে। 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV