ভয়েস অব আমেরিকায় রাষ্ট্রদূত কাদের এর বিদায় সংবর্ধনা
মি: ইসমাইল এম দাহিয়াত, ডাইরেক্টর অব ভয়েস অব আমেরিকা, Near East and Central Asia Division এবং রোকয়া হায়দার বাংলা সার্ভিস প্রধান বৃহস্পতিবার যৌথভাবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব আকরামুল কাদের এর সম্মানে ভোয়া কার্যালয়ে এক মধ্যাহ্নভোজে আপ্যায়নের মাধ্যমে বিদায় সংবর্ধনার আয়োজন করেন। ভয়েস অব আমেরিকার সকল বিভাগের সাংবাদিকগণ এই বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ডাইরেক্টর মি: ইসমাইল এম দাহিয়াত রাষ্ট্রদূত আকরামুল কাদের এর আন্তরিক নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করে বলেন তিনি বাংলাদেশের বিভিন্ন কর্মকান্ডকে সফলভাবে আমেরিকায় তুলে ধরেছেন এবং তার সময়কালীন ভয়েস অব আমেরিকার সকল সাংবাদিকদের সাথে চমৎকার সম্পর্ক স্থাপন করেছেন।
রাষ্ট্রদূত আকরামুল কাদের তার বক্তব্যে উল্লেখ করেন ভয়েস অব আমেরিকা বিশেষ করে বাংলা সার্ভিস বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপনে বিশেষ ভূমিকা রাখছে। রাষ্ট্রদূত আকরামুল কাদের আশা প্রকাশ করেন যে, দু’দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে। অতপর: বাংলা সার্ভিসের জ্যেষ্ঠ সাংবাদিক সরকার কবীরউদ্দিন রাষ্ট্রদূত আকরামুল কাদের এর সাক্ষাৎকার নেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি