ভারতীয় কংগ্রেসের আইটি সেলের ৬৮৭টি অ্যাকাউন্ট বন্ধ করলো ফেসবুক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ভারতীয় কংগ্রেসের আইটি সেলের ৬৮৭টি অ্যাকাউন্ট বন্ধ করলো ফেসবুক। অন্যান্য ভারতীয় রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ফেসবুক পেজের বিরুদ্ধেও কি একই ধরনের অভিযোগ রয়েছে? প্রশ্নের উত্তরে ফেসবুক কর্তা জানান, এখনও তদন্ত চলছে। বিশেষজ্ঞরা তদন্ত চালাচ্ছেন।
ফেসবুক তথ্যকে হাতিয়ার করেই রাহুল গান্ধীর দলকে আক্রমণ করেছে বিজেপি। বিদায়ী শাসকদলের আইটি সেলের প্রধান অমিত মালব্য ট্যুইটারে আক্রমণ করেছেন কংগ্রেসকে। বিরোধী দলকে আক্রমণ করে একাধিক ট্যুইট করেছেন তিনি।
কংগ্রেস আইটি সেলের সঙ্গে যুক্ত এই পেজ বা অ্যাকাউন্টগুলি লোকসভা নির্বাচনের আগে ভুয়ো খবর ছড়াতে তৈরি করা হয়েছিল বলে জানা গেছে।
এই অ্যাকাউন্ট বা পেজের সঙ্গে কংগ্রেসের আইটি সেল বা তার সদস্যরা জড়িত ছিলেন বলে জানিয়েছেন ফেসবুকের সাইবার সিকিউরিটি পলিসির প্রধান ন্যাথানিয়েল গ্লেইচার। সোমবার সাংবাদিকদের তিনি বলেন, ‘যে কারণে এই নেটওয়ার্কগুলিকে সরানো হয়েছে, তা হল মিথ্যা তথ্য। অর্থাৎ, নেটওয়ার্ক ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে ওই অ্যাকাউন্টের সম্পর্কে অসত্য ছড়ানো হচ্ছিল। এই কারণেই সরিয়ে দেওয়া হয়েছে।’
তবে তিনি আরও স্পষ্ট করেছেন, ওই অ্যাকাউন্ট বা গ্রুপ বা পেজের তরফে শেয়ার করে কনটেন্টের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়নি। মিথ্যা তথ্য বা পরিচয় দিয়ে অ্যাকাউন্ট বা পেজ ব্যবহার রুখতে সম্প্রতি সক্রিয় হয়েছে মার্ক জাকারবার্গের সংস্থা। বিশেষত, ভারতে নির্বাচনের আগে ভুয়ো খবর ও প্রোফাইলের বাড় বাড়ন্ত স্বীকার করে নিয়েই তার বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে। টাইমস অব ইন্ডিয়া
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








