Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: April 1, 2014 | 12:13 AM

 
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল পদত্যাগ করেছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে তার পদত্যাগপত্র পেশ করেছেন বলেও জানিয়েছেন। গতকাল সোমবার ভারতের মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ভারতের নির্বাচন উপলক্ষ্যে মার্কিন সরকারের সঙ্গে মতভেদের কারণে তিনি পদত্যাগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে মার্কিন সরকারের পক্ষ থেকে মতভেদ তৈরি হওয়ার বিষয়ে অস্বীকার করা হয়েছে। খবর এনডিটিভি’র।

দূতাবাসের ওয়েবসাইটে জানানো হয়েছে, তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন এবং দেলাওয়ারের নিজ বাড়িতে অবসর সময় কাটাবেন। এক সপ্তাহ আগেই ধারণা করা হয়েছিল ন্যান্সি পাওয়েলের স্থলে অন্য কাউকে নিয়োগ দিতে পারে ওবামা প্রশাসন। এই পদত্যাগের মাধ্যমে ৬৭ বছর বয়সী ন্যান্সি পাওয়েল তার ৩৭ বছরের চাকরি জীবনের সমাপ্তি টানলেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের উপ মুখপাত্র ম্যারি হার্ফ জানিয়েছেন, সরকারের সঙ্গে পাওয়েলের মতৈক্য না হওয়ায় তিনি পদত্যাগ করেছেন বলে যে খবর বেরিয়েছে সেটা সত্য নয়।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV