Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

ভার্জিনিয়ার ঈদের জামাতে অনাকাংখিত ঘটনায় জড়িত মানসিকভাবে অসুস্থ বাংলাদেশি এক নারী

অনলাইন ডেস্ক পঠিত: 195 বার

প্রকাশিত: April 26, 2023 | 10:51 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এডামস মসজিদে ঈদের নামাজ চলাকালে অনাকাংখিত ঘটনায় জড়িত ছিলেন মানসিকভাবে অসুস্থ এক বাংলাদেশি মুসলিম নারী। ২১ এপ্রিল শুক্রবার ঈদুল ফিতরের নামাজ চলাকালে মসজিদের ভেতর ঢুকে তিনি চিৎকার করছিলেন। এতে ইবাদত ও নামাজের শান্তিপূর্ন পরিবেশ বিঘ্নিত হয়। মসজিদের সিকিউরিটি ও কাউন্টি পুলিশ দ্রুত তাকে বের করে নিয়ে যায়।
এ ঘটনার পরপরই তা ভিডিও আকারে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পোষ্টে দাবি করা হয়, সংশ্লিষ্ঠ মহিলা হিন্দু ধর্মাম্বলী। এতে লাখো লাখো মানুষ কমেন্ট করা শুরু করেন। তা ভাইরাল হয়ে পড়ে। মধ্যপ্রাচ্যের বিখ্যাত মিডিয়া তা প্রচার করে। এর ২ দিন পর ২৩ এপ্রিল “ওপিইন্ডিয়া” নামক একটি ওয়েবপোর্টাল পরিবেশিত সংবাদে বলা হয়, মানসিকভাবে অসুস্থ মুসলিম এক মহিলা এডামস মসজিদে ঈদের নামাজে বিশৃংখলার সৃষ্টি করেছিল। কিন্তু সোশাল মিডিয়ায় এ জন্য হিন্দুদের দায়ি করা হচ্ছে।
এডামস সেন্টারের (এডামস মসজিদ)’র একজন কর্মকর্তা বলেন, সংশ্লিষ্ঠ নারী মানসিকভাবে অসুস্থ। প্রবাসী বাংলাদেশি মুসলিম। শিক্ষিত পরিবারের সদস্যা। সরকারি চাকুরী করেন। স্বামী ও সন্তান রয়েছ। কিছুদিন ধরেই তিনি অসংলগ্ন আচরন করছেন। পুলিশ সেদিন ধরে নিয়ে গেলেও সাথে সাথে তাকে ছেড়ে দেয়। মসজিদের কর্মকর্তা বলেন, পুরো ঘটনায় এডামস সেন্টারের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, ২১ এপ্রিল মসজিদের ঘটনায় স্থানীয় মুসলিম কমিউনিটির মানসিকভাবে অসুস্থ একজন জড়িত। তার পরিবারের পক্ষ থেকে এ অনাকাংখিত ঘটনায় ক্ষমা করার জন্য অনুরোধ করেছেন। একই সাথে সোশাল মিডিয়ায় পোষ্ট করা ভিডিওটি সরিয়ে নেয়ার আহবান জানিয়েছে তাদের পরিবার। মসজিদ কর্তৃপক্ষ থেকে বলা হয়, অনুমান নির্ভর হয়ে কিছু করা উচিত নয়। মনে রাখতে হবে মানসিক সমস্যা অত্যন্ত জটিল একটি বিষয়। এর জন্য প্রয়োজন অধিক যত্ন ও সর্তকতামূলক এটেনশন। এডামস সেন্টার কমিউনিটির কল্যান, সৌহার্দ ও সম্প্রীতি বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। কমিউনিটি বির্নিমানে সকলের সহযোগিতা প্রয়োজন। মসজিদের সদস্যদের একে অপরের প্রতি সন্মানজনক পরিবেশ তৈরি ও নিরাপদ ব্যবস্থা গড়ে তোলায় আমরা কাজ করে যাচ্ছি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ