ভার্জিনিয়ায় পিপলএনটেক’র আইটি জব সেমিনার ১১ আগস্ট
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বসবাসরত হাজার হাজার বাংলাদেশিকে ‘অড জব’ ছেড়ে উন্নত জীবন গড়ে দিতে পিপলএনটেক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে এবার ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আইটি জব সেমিনার। আগামী ১১ আগস্ট শনিবার বিকাল ৪টায় পিপলএনটেকের ভার্জিনিয়া ক্যাম্পাসে (১৬০৪ স্প্রিং হিল রোড, সুইট নং ৩০২, ভিয়েনা, ভার্জিনিয়া ২২১৮২) এ সেমিনার অনুষ্ঠিত হবে।
পিপলএনটেক ইন্সটিটিউটের উদ্যোগে এর আগে পেনসিলভেনিয়া ও নিউজার্সির আটলান্টিক সিটিতে আইটি জব সেমিনার অনুষ্ঠিত হয়। এসব সেমিনারে বিপুল সংখ্যক বাংলাদেশি অংশগ্রহণ করেন এবং আইটি প্রশিক্ষণ গ্রহণে পিপলএনটেকের আহ্বানে সাড়া দেন। যাদের অনেকেই ইতোমধ্যে আইটি প্রশিক্ষণ নেয়া শুরু করেছেন।
পিপলএনটেকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ বলেন, সোনার হরিন হাতে পাওয়ার যে স্বপ্ন নিয়ে হাজার হাজার বাংলাদেশি আটলান্টিক পাড়ি দিয়েছিলেন তা এখন আর স্বপ্ন নয়, পিপলএনটেক তার বাস্তব রূপ দিতে সক্ষম হয়েছে। তিনি বলেন, আগে যুক্তরাষ্ট্রে আইটি ক্ষেত্রে স্বল্প সংখ্যক বাংলাদেশি কর্মরত ছিলেন। যাদের প্রায় সবাই বাংলাদেশ কিংবা যুক্তরাষ্ট্র থেকে ইঞ্জিনিয়ারিং অথবা আইটিতে ডিগ্রিপ্রাপ্ত। কিন্তু যোগ্যতা এবং অধ্যাবসায়ের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং ও আইটি ডিগ্রি ছাড়াও যে যুক্তরাষ্ট্রে আইটি জব পাওয়া সম্ভব পিপলএনটেক তা প্রমাণ করেছে।
ইঞ্জিনিয়ার হানিপ আরও বলেন, পিপলএনটেক আইটি ক্ষেত্রে পুরনো ধ্যান-ধারণা পাল্টে দিয়েছে। মাত্র চার মাসের ট্রেনিং শেষে একজন বাংলাদেশি বছরে ৮০ হাজার থেকে ২ লাখ ডলার বেতনে চাকুরী পাচ্ছেন। পিপলএনটেক গত ১৫ বছরে পাঁচ হাজারেরও বেশি বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে চাকুরি পেতে সহায়তা করেছে।
তিনি জানান, পিপলএনটেকের ট্রেনিং নিয়ে চাকুরী পাওয়ার হার অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি। কেননা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এইচ-১বি ভিসার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে কর্মী আনার পরিবর্তে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের বেশি প্রধান্য দিচ্ছে। সেই সাথে পিপলএনটেক আরও সময়োপযোগী কারিক্যুলামে শিক্ষাদানের ফলে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চাকুরী প্রাপ্তির হার যেকোনো সময়ের চেয়ে বৃদ্ধি পেয়েছে।
পিপলএনটেক-এর প্রশিক্ষণ শেষে আগে যেখানে গড়ে প্রতিমাসে ২০ জন শিক্ষার্থী চাকুরী পেতেন সেখানে বর্তমানে তা বেড়ে ৪০ থেকে ৫০ জনে উন্নীত হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে এ সুযোগকে কাজে লাগাতে ইঞ্জিনিয়ার হানিপ বিভিন্ন স্থানে বাংলাদেশিদের উদ্বুদ্ধ করে চলেছেন।
আগামী ১১ আগস্ট শনিবার ভার্জিনিয়ায় অনুষ্ঠিতব্য জব সেমিনারে অংশ নিতে ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, ম্যারিল্যান্ডে বসবাসকারী আগ্রহী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। আগ্রহীদেরকে সেমিনারের দিন বিকাল ৪টায় পিপলএনটেকের ভার্জিনিয়া ক্যাম্পাসে সরাসরি উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখ্য, সেমিনারটি সবার জন্য উন্মুক্ত। সেমিনারে অংশ নিতে কোনোরকম ফি দিতে হবে না। আগ্রহী সবাই ফ্রি এই সেমিনারে অংশ নিতে পারবেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!