ভার্জিনিয়ায় পিপল এন টেক’র নভেম্বর পূর্নমিলনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র: প্রযুক্তি প্রশিক্ষন এবং জব রিপ্লেসমেন্ট প্রতিষ্ঠান পিপলএনটেক এর নভেম্বর মাসের পূনমিলনী এবং, এ উপলক্ষে চাকুরী প্রাপ্ত শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান অনুষ্টিত হয়েছে। ৩ নভেম্বর ভার্জিনিয়ায় অবস্থিত পিপল এন টেকের প্রধান কার্যালয়ে বিকেল ৪ টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত চলে এ পূর্নমিলনী। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধাণ নির্বাহী প্রকৌশলী আবু বকর হানিপ, চেয়ারম্যান ফারহানা হানিপ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল আরটিভি’র প্রধান নির্বাজী আশিক রহমান। এই পূর্নমিলনী থেকে ঘোষনা দেয়া হয়, চাকুরী প্রাপ্তদের থেকে বাছাইকৃতদের প্রতিমাসে আমন্ত্রন জানিয়ে পিপল এন টেকের পক্ষ থেকে তাদের সার্টিফিকেট প্রদান করা হবে, এবং কর্মক্ষেত্রে পদন্নতির প্রয়োজনে জন্য বিনামূল্যে প্রশিক্ষন প্রদান করা হবে।
৩ নভেম্বরের এই অনুষ্ঠানে, পিপল এন টেকের প্রযুক্তি প্রশিক্ষন নিয়ে সম্প্রতি যারা চাকুরীর বাজারে প্রবেশ করেছেন, তাদের অনেকেই নাম নিবন্ধন করে উপস্থিত ছিলেন। নিজের কর্মজীবন, প্রযুক্তি চাকুরীর পূর্বে তাদের কর্মজীবন, এবং আমেরিকান স্বপ্ন পূরনের পথে তাদের পথচলার নানা দিক নিয়ে কথা বলেন। জীবনের মোড় ঘুরিয়ে দেবার জন্য পিপলএনটেক কে ধন্যবাদ দিয়ে বক্তব্য রাখেন উপস্তিত রা। এ সময় প্রকৌশলী আবু বকর হানিপ বলেন, নিজের জীবনের অভিজ্ঞতা থেকে মানুষের প্রতিদিনের জীবনযুদ্ধে নিন্ম বেতনের চাকুরী বা অড জব থেকে কিভাবে পরিত্রান ঘটিয়ে জীবন মানের উন্নয়ন ঘটানো যায়, সে চেষ্টাই তিনি গত ১৪ বছর ধরে করে যাচ্ছেন তার প্রতিষ্ঠানের মাধ্যমে। সেটা করতে, যদি চাকুরীপ্রাপ্তদের বাড়তি প্রশিক্ষন বা সনদ প্রয়োজন হয়, সেটা এখন থেকে বিনামূল্যে গ্রহন করতে পারবেন পিপলএনটেক এ্যালামনাই সদস্যরা।
বিকেল ৪ টায় শুরু হয়ে প্রথমে একে অন্যের সাথে পরিচয় পর্ব অনুষ্টিত হয়। সাড়ে চারটায় মিসেস সুহার ঘোষনা এবং উপস্থাপনায় মূল অনুষ্ঠান শুরু হয় যেখান সুচনা বক্তব্য রাখেন পিপলএনটেক এর চেয়ারম্যান ফারহানা হানিপ। এর পর, প্রধান নির্বাহী আবু বকর হানিপ বক্তব্য রাখেন। প্রধান অতিথি বক্তব্য রাখেন আরটিভির প্রধান নির্বাহী আশিক রহমান। এর পরেই আগত দের মধ্যে সার্টিফিকেট বিতরন শুরু হয়। একদম শেষে গান পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় নভেম্বরের এ পূনমিলনী। সামনে থেকে প্রতি মাসের ৩ তারিখে অনুষ্ঠিত হবে পিপলএনটেক এর সাবেক ছাত্রদের পূনমিলনী। পূনমিলনীতে অংশ নেয়ার জন্য, পিপলএনটেক এ্যালামনাই এর সদস্য হতে আহবান জানানো হয়েছে।
পিপলএনটেক যুক্তরাষ্ট্রে বাংলাদেশী মালিকানায় প্রতিষ্ঠিত সবচে বড় প্রযুক্তি প্রশিক্ষন প্রতিষ্ঠান যার মাধ্যমে ৫ হাজারের বেশি মানুষ প্রশিক্ষন শেষে কর্মবাজারে প্রবেশ করেছে। এদের প্রতিজনই এখন কোন না কোন ভাবে বাৎসরিক ৮০-২০০ হাজার ডলার পর্যন্ত আয় করছে। কোন রকম ইন্জিনিয়ারিং বা আইটি ব্যাকগ্রাউন্ড ছাড়াই বেশিরভাগ মানুষ শুধুমাত্র কয়েক মাসের প্রশিক্ষন এবং অধ্যবসয়ের ফলে নিজের জীবন মান উন্নয়ন করার সুযোগ পেয়েছেন পিপল এন টেক এর মাধ্যমে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!