ভার্জিনিয়ায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মতবিনিময় সভায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন
এজেডএম সাজ্জাদ হোসেন, ওয়াশিংটন ডিসি : বঙ্গবন্ধু ফাউন্ডেশন গ্রেটার ওয়াশিংটন ডিসি শাখার উদ্যোগে গত শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় ভার্জিনিয়ার একটি হোটেলে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বাংলাদেশের সভাপতি ড. এ.কে. আব্দুল মোমেন এমপি সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী এখন যুক্তরাষ্ট্র সফর করছেন।
সভায় প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বাংলাদেশের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক এবং সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের গ্রেটার ওয়াশিংটন ডিসি শাখা সভাপতি আলাউদ্দিন আহমেদ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বাংলাদেশের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ ওসমানী, ফাউন্ডেশনের জার্মানি শাখা সভাপতি মোঃ ইউনুস খান এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের গ্রেটার ওয়াশিংটন ডিসি শাখার নেতা ড. জাহিদ হোসেন, খালেদা আকতার, সৈয়দ সানি ও অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান প্রমুখ।
সভায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে একটি কেক কাটেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল