Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ভিডিওবার্তা পাঠানোর অ্যাপ এনেছে স্কাইপ

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: October 19, 2014 | 3:06 PM

স্কাইপ কিক দেখতে এমনবিনা মূল্যে ভিডিও কল করার জনপ্রিয় সফটওয়্যার স্কাইপ এবার ভিডিওবার্তা আদান-প্রদানের নতুন অ্যাপ্লিকেশন (অ্যাপ) এনেছে। বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফটের মালিকানাধীন স্কাইপ সম্প্রতি ‘স্কাইপ কিক’ নামের নতুন এই অ্যাপটি ছেড়েছে। এর ফলে ব্যবহারকারীরা ছোট আকারের ভিডিও বন্ধুদের কাছে পাঠাতে পারবেন।
এ অ্যাপ ব্যবহার করে ৪২ সেকেন্ডের ভিডিওবার্তা পাঠানো যাবে। মূলত যাঁরা দ্রুত কোনো ভিডিওবার্তা কাউকে পাঠাতে চান বা স্কাইপে দীর্ঘ সময় কথা বলতে চান না, তাঁদের জন্য এ সুবিধা চালু করা হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট। খুবই সহজেই ব্যবহার করা যাবে ‘স্কাইপ কিক’ অ্যাপটি। নামানোর পর নিজের মুঠোফোন নম্বর দিয়ে প্রথমেই নিবন্ধন করে নিতে হবে। নির্দিষ্টভাবে একক ভিডিওর পাশাপাশি চাইলে কয়েকজনকে একই সময়ে ভিডিও পাঠানোর সুবিধাও থাকছে অ্যাপটিতে।
সংক্ষিপ্ত এ ভিডিও পাঠানোর পর যিনি পাঠাবেন এবং যিনি পাবেন দুজনের ফোনেই দুই সপ্তাহ পর্যন্ত থাকবে। এরপর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে ভিডিওটি। এ সুবিধাটি মুঠোফোনে বিনা মূল্যে এসএমএস পাঠানোর আরেক জনপ্রিয় অ্যাপ স্ন্যাপচ্যাটের মতোই পাওয়া যাবে। ভিডিও পাওয়ার পর কেউ যদি নির্দিষ্ট সময়ে ওই ভিডিওবার্তাটি দেখতে না পারেন, তাহলে ব্যবহার করতে পারবেন ‘কিক ফ্লিক’ সুবিধা। এর সাহায্যে পাঁচ সেকেন্ডের বিশেষ প্রি-রেকর্ড করা স্বয়ংক্রিয় বার্তা চলে যাবে প্রেরকের কাছে। অ্যাপটি বর্তমানে অ্যাপলের অ্যাপ স্টোর, গুগল প্লে স্টোর এবং উইন্ডোজ ফোন স্টোরে পাওয়া যাচ্ছে। তবে কিক ফ্লিক সুবিধাটি আপাতত অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। কয়েক মাসের মধ্যেই এটি উইন্ডোজ ফোনেও পাওয়া যাবে।—দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV