ভিসা দিতে সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড চাইতে পারে যুক্তরাষ্ট্র
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ভিসা দিতে সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড চাইতে পারে যুক্তরাষ্ট্র। ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জন কেলি জানান, ব্যাকগ্রাউন্ড দেখতে ভবিষ্যতে ভিসা প্রার্থীদের কাছে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাসওয়ার্ড চাইতে পারে মার্কিন দূতাবাসগুলো।
কেলি বলেন, যে দেশগুলো নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সেসব দেশের প্রার্থীদের ক্ষেত্রে এই পদক্ষেপ নেওয়া হতে পারে। এক্ষেত্রে সাত মুসলিম অধ্যুষিত দেশ- ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের ক্ষেত্রে এই ব্যবস্থা নেওয়ার ব্যাপারে ভাবা হচ্ছে বলে যোগ করেন তিনি। তিনি বলেন, আমরা তাদের ভালোভাবে জানতে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর পাসওয়ার্ড চাইতে পারি। জন কেলি আরও বলেন, এক্ষেত্রে তারা সহযোগিতা করতে না চাইলে তাদের যুক্তরাষ্ট্রে আসার দরকার নেই।
সত্যিই যদি আমেরিকায় কেউ আসতে চায়, তবে আমরা তাদের এ ধরনের তথ্য জিজ্ঞেস করতে পারি, তখন তাদের এ বিষয়ে সহযোগিতা করতে হবে, অন্যথায় আমেরিকায় আসা সম্ভব নয় বলেও জানিয়ে দেন তিনি।
কেলি জানান, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে ভবিষ্যতে আমেরিকার ভিসা পাওয়ার ক্ষেত্রে নিঃসন্দেহে আরও কড়াকড়ি হবে। ভিসা পেতে ভ্রমণকারীদের আরও বেশি সময় লেগে যেতে পারে।
গত ২৭ জানুয়ারি সাতটি মুসলিম প্রধান দেশের অভিবাসী বা ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে সেই নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ দেন দেশটির আদালত। আদলতের স্থগিতাদেশের বিরুদ্ধে ট্রাম্প আপিল করলে তা খারিজ হয়ে যায়।
এমন পরিস্থিতিতে স্থানীয় সময় গত ৫ ফেব্রুয়ারি অভিবাসী বা ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় অত্যন্ত কড়া নজরে রাখতে সীমান্তে দায়িত্বে থাকা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
এরই দুই দিনের মাথায় ভিসা প্রার্থীদের কাছে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পাসওয়ার্ড চাওয়ার বিষয়টি আলোচনায় আসলো।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








