ভিসা নীতি প্রত্যাহার চেয়ে আমেরিকান আদালতে বাইডেনের বিরুদ্ধে মামলা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্থ, সামাজিক অবস্থান-সম্মান বিনষ্ট করার উদ্দেশ্যে অসাংবিধানিক ও অযৌক্তিক কারণ উল্লেখ করে বাংলাদেশের বিরুদ্ধে ভিসা নীতি আরোপ ও প্রত্যাহার চেয়ে অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ স্টেট ডিপার্টমেন্টকে বিবাদী করে আদালতে মামলা করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট মামলায় সেক্রেটারি অব স্টেইট এন্টনী ব্লিনকেনকেও বিবাদী করা হয়েছে।
বাংলাদেশী বংশোভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং বঙ্গবন্ধু কমিশনের চেয়ারম্যান ড. রাব্বী আলম ওরফে মিস্টার আলম সহ তিনজন রাজনৈতিক-ব্যবসায়ী ব্যক্তিত্ব মিশিগানের ডেট্রয়েট ইষ্টার্ন ডিষ্ট্রিক অব মিশিগান, ইউএসএ কোর্টে এই মামলাটি করলেন। মামলার অপর দু’জন বাদী হলেন, স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু কমিশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রিজভী আলম। যিনি এক সময়ে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা প্রতিষ্ঠাতা সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি স্পেন মাদ্রীদ এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ীও। অপরজন হচ্ছেন, যুক্তরাষ্ট্র মিজোরী অঙ্গরাজ্য বঙ্গবন্ধু কমিশনের ডীন ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি শেরে আলম রাসু।
ডক্টর রাব্বী আলম জানান, সংশ্লিষ্ট মামলার কাগজপত্র রিট ও জুডিশিয়াল নোট প্রসেস গত ১৬ জুন অনলাইনে করা হয়। তবে মামলাটি ডকেটভূক্ত হয়েছে গত সোমবার ২৬ জুন। মামলার ধারা নং-ফেডারেল ৪৬৫। মামলার নাম্বার ৫:২৩-সিভি-১১৫২৩। মামলার নাম: আলম, এট অল ভি. বাইডেন, এট অল। বিজ্ঞ জাজ হলেন জাস্টিস জুডিথ ই লিভি। আর ম্যজিস্ট্রেট হলেন জাজ এলিজাবেথ এ ষ্টাফোর্ড। তিনি জানান, দায়েরকৃত মামলা গ্রহণ করা হয়েছে বলে তাকে জানানো হয়েছে। পরবর্তীতে বিবাদীদের বিরুদ্ধে সমন জারি হবে। তিনি আরো জানান, বাংলাদেশের বিরুদ্ধে ভিসা নীতি আরোপের আগে মিথ্যা অভিযোগ দেয়ায় রিপাবলিকান ছয় কংগ্রেসম্যানকে বিবাদী করে আগামী ৪ জুলাই অপর মামলাটিও অবশ্য হতে যাচ্ছে। দৈনিক জনকন্ঠ
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল