Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

ভুলে পাঠিয়ে দেওয়া ই-মেইল ফিরিয়ে আনুন

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: April 20, 2014 | 12:54 PM

কখনো হয়তো বার্তা লেখা শেষ করে সেন্ড বোতামে ক্লিক করার পরপরই বুঝলেন, পাঠানো ই-মেইলে কিছু একটা ভুল হয়েছে। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে, মেইলটি পৌঁছে গেছে তার গন্তব্যে! মেইল পাঠাতে সেন্ড বোতামে ক্লিক করার পরও অন্তত কিছুটা সময় পর্যন্ত সেটা ফিরিয়ে আনা অর্থাৎ আনডু করার সুযোগ জিমেইলে পাওয়া যাবে। জনপ্রিয় মেইল সেবা জিমেইলের ল্যাবস ব্যবহার করে এ রকম আরও কিছু বাড়তি সুবিধা পাওয়া যাবে। সুবিধাগুলো চালু করতে হলে জিমেইলে ঢুকে (লগ-ইন) ওপরে ডানদিক থেকে Settings নির্বাচন করতে হবে। তারপর Labs ট্যাবে ক্লিক করলে উপাদানগুলোর তালিকা দেখা যাবে, সেখান থেকে সুবিধাগুলো সক্রিয় করা যাবে।
Mark as read button : কোনো মেইল না পড়েই সেটাকে পড়া হয়েছে এমনভাবে চিহ্নিত করতে হলে বারবার More মেনুতে গিয়ে সেটা করতে হয়। আবার দিন শেষে নিজের ইনবক্সটি পরের দিনের জন্য তৈরি রাখতে হলেও Mark as read বোতামটি প্রয়োজন পড়ে। বোতামটি তাই হাতের কাছে রাখতে চাইলে ল্যাবস ট্যাবে গিয়ে Mark as read button-এর ডানপাশে থাকা Enable ক্লিক করে পেজের নিচে গিয়ে Save Changes ক্লিক করতে হবে।Undo Send : তাড়াহুড়ো করে সেন্ড বোতাম চেপে দিয়েছেন? সেন্ড বোতাম চাপলেও সর্বোচ্চ ৩০ সেকেন্ড সময়ের মধ্যে মেইল বার্তাটি আবার ফিরিয়ে আনা যাবে। এ জন্য বার্তা পাঠানোর পরই পর্দার ওপরে মাঝামাঝি জায়গায় থাকা Undo লিংকে ক্লিক করে কাজটি করা যাবে। 
সুবিধাটি চালু করতে চাইলে সেটিংস অপশনে ক্লিক করার পর Labs ট্যাবে গিয়ে Undo Send অপশনটি সক্রিয় করুন। 
তারপর General ট্যাবে 
গিয়ে আনডু সেন্ড অপশনের ডানে থাকা মেনু থেকে ৩০ সেকেন্ড নির্বাচন করুন। 
তারপর পেজের নিচে থাকা Save Changes চেপে সেটিংসটি সংরক্ষণ করুন।
—মঈন চৌধুরী/প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV