Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের দায়িত্বে সাংবাদিক শতরূপা বড়ুয়া

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: June 7, 2021 | 2:00 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশি-আমেরিকান সাংবাদিক শতরূপা বড়ুয়া। আজ সোমবার তার দায়িত্ব বুঝে নেয়ার কথা। তিনি এর আগে ভয়েস অব আমেরিকার ওয়ার্ল্ড সার্ভিসে কর্মরত ছিলেন।
বাংলাদেশের মেয়ে শতরূপা বড়ুয়া রাজধানী ঢাকার হলিক্রস স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর তিনি বিশ্বখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি
নেন। তিনি একজন নৃবিজ্ঞানী হিসেবেও পরিচিত ছিলেন।
বাংলাদেশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও যুক্ত। এ বছরের প্রথম দিনই তিনি ওয়াশিংটন ডিসি এলাকাভিত্তিক সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম ইনকরপোরেটেড (ডুয়াফি)’র পরিচালনা পরিষদের সভাপতি হন।
উল্লেখ্য, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধানের পদ থেকে গত ২৮শে মে অবসর গ্রহণ করেন সংবাদ পাঠিকা, ভাষ্যকার ও সাংবাদিক রোকেয়া হায়দার।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV