ভয়েস অব আমেরিকা থেকে জিয়াউর রহমানের অবসর গ্রহন
আকবর হায়দার কিরন, নিউইয়র্ক: দীর্ঘ ৩৫ বছর ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগে অন্যতম সম্পাদক হিসাবে দায়িত্ব পালন শেষে সম্প্রতি অবসর গ্রহন করেছেন বিশিষ্ট বেতার ব্যাক্তিত্ব ও সাংবাদিক জিয়াউর রহমান। তার বিদায় উপলক্ষ্যে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভিওএর ষ্টুডিওতে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান। ভয়েস অব আমেরিকার পরিচালক ড্যানফোর্থ অষ্টিন জিয়াউর রহমানের বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তার গৌরবময় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

পরিচালক অষ্টিন জনাব জিয়াকে ভয়েস অব আমেরিকার বিশেষ মেডেল দিয়ে সম্মানিত করেন। এ সময় বাংলা বিভাগের বর্তমান অর্ন্তবর্তীকালীন প্রধান ব্রায়ান এমিষ্টেড, ম্যানেজিং এডিটর রোকেয়া হায়দার, সিনিয়র এডিটর সরকার কবির উদ্দিন, মাসুমা খাতুন, দিলারা হাসেম, শেগোফতা নাসরিন কুইন, আনিস আহমেদ, আহসানুল হক, শামিম চৌধুরী ও সেজিন চৌধুরীও উপস্থিত ছিলেন। ভয়েস অব আমেরিকায় যোগদানের আগে জিয়াউর রহমান ঢাকার বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেন। তাঁর সাংবাদিকতা জীবন শুরু হয় ১৯৫৫ সালে। প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ অনেক বিখ্যাত ব্যক্তিত্বের সাক্ষাৎকার তিনি ভয়েস অব আমেরিকার জন্যে গ্রহন করেন। জাতিসংঘ সাধারন পরিষদের অধিবেশন সহ অনেক গুরুত্বপূর্ণ ইভেন্ট তিনি ভিওএর জন্যে কভার করেন। ভয়েস অব আমেরিকার ফ্যান ক্লাব আন্দোলনেও তার ভূমিকা অত্যন্ত উল্নেখযোগ্য।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








