Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

পারমাণবিক নিরস্ত্রীকরণ এগিয়ে নেয়া ও অর্থনৈতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা : মতবিরোধে চুক্তি ছাড়াই ট্রাম্প-কিম বৈঠক শেষ

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: February 28, 2019 | 5:00 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে বিরোধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে দ্বিতীয় বৈঠক শেষ হয়েছে। উত্তেজনাপূর্ণ দু’দেশের সরকার প্রধান টানা দুইদিনের আলোচনাতেও দৃশ্যত কোনো চুক্তি বা সমঝোতার ঘোষণা দেন নি। বৈঠক শেষে নিয়ম অনুযায়ী কোনো সংবাদ সম্মেলনেও হাজির হননি তারা। এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, হ্যানয়ে  প্রেসিডেন্ট ট্রাম্প ও চেয়ারম্যান কিম জং উনের মধ্যে ভালো ও গঠনমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই নেতা পারমাণবিক নিরস্ত্রীকরণ এগিয়ে নেয়া ও অর্থনৈতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন। তবে এবার কোনো চুক্তি হয়নি।’
বৃহস্পতিবার মধ্যাহ্নভোজের পর ট্রাম্প ও কিম জং উনের গাড়িবহর হ্যানয়ের মেট্রোপল হোটেল ছেড়ে গেছে। দুপুরের পর চুক্তি স্বাক্ষরের জন্য অনুষ্ঠানের আয়োজন থাকলেও দুই নেতা তাদের সফর সংক্ষিপ্ত করে হো
হোয়াইট হাউসের সূত্রে বলা হচ্ছে, সফরসূচিতে আকস্মিক পরিবর্তন নিয়ে দ্রুতই প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলবেন। হ্যানয় থেকে আল জাজিরার প্রতিবেদক জানান, আসলে ওই বৈঠক সংক্ষিপ্ত করা হয়েছে। হ্যানয় সামিট থেকে যে চুক্তি হওয়ার কথা ছিল, যে বক্তব্য দেয়া হবে বলে আশা করা হচ্ছিল, তা ঘটেনি। প্রেসিডেন্ট ট্রাম্পও তার সংবাদ সম্মেলন পিছিয়ে দিয়েছেন। এটা খুবই তাৎপর্যপূর্ণ। বৈঠকের ফল নিয়ে কোনো ইতিবাচক পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। 
বিবিসি লিখেছে, ভিয়েতনামের হ্যানয় শহরে ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আর উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের মধ্যে বৈঠকটি কোন সমঝোতা ছাড়াই শেষ হয়ে গেছে। কারণ উত্তর কোরিয়ার দাবি অনুযায়ী নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হয় নি যুক্তরাষ্ট্র। এক সংবাদ সম্মেলনে  ট্রাম্প বলেছেন, বিষয়টি ছিল নিষেধাজ্ঞা নিয়ে। তারা চাইছিল যে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞাটি পুরোপুরি তুলে নেয়া হোক, যা আমরা করতে পারি না। ধারণা করা হচ্ছিল, এই দুজনের বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে অগ্রগতির খবর আসবে। টেল ছেড়েছেন। বৈঠক শেষে তারা প্রথা অনুসারে কোনো সংবাদ সম্মেলনেও হাজির হননি।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV