মদ্যপানে নতুন আশঙ্কা
শুক্রবার ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, পরিমিত পরিমাণে মদ্যপান করলেও রক্তচাপ বাড়তে পারে, হৃদপিণ্ডের সমস্যা দেখা দিতে পারে৷ যারা স্বল্প পরিমাণে মদ্যপান করেন, তাদের তুলনায় যারা একেবারেই মদ খান না, তাদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায় এবং উচ্চ রক্তচাপের ঝুঁকিও কম থাকে তাঁদের৷
প্রতিবেদনটিতে বলা হয়েছে, গবেষকরা ইউরোপের বিভিন্ন দেশের ২ লাখ ৬০ হাজার মানুষের উপর গবেষণা করেছেন৷ গবেষণায় দেখা গেছে যারা অল্প মদ্যপান করেন তাদের চেয়ে যারা মদ্যপান করেন না তাদের হৃদরোগের সম্ভাবনা ১০ ভাগ কমে যায়৷
এর আগে গবেষকরা বলেছিলেন, হৃৎপিণ্ডে কোলেস্টোরল জমে যাওয়া থেকে মুক্ত থাকতে হলে সপ্তাহে এক বা দু’বার মদপান করে যেতে পারে৷ কিন্তু সাম্প্রতিক গবেষণায় বলা হচ্ছে বয়স, শরীরের ওজন ও ধূমপানের অভ্যাস ইত্যাদি মদ্যপানের ওপর প্রভাব ফেলে। ফলে অনিয়মিত হৃৎস্পন্দনের সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রায় ১৪ শতাংশ৷/(ডয়চে ভেলে, এপি, এএফপি)/ইত্তেফাক
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!