মধ্যবর্তি নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তোলপাড়
ইব্রাহীম চৌধুরী, নিউইয়র্ক: মধ্যবর্তি নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী সপ্তাহেই কংগ্রেসের উভয় কক্ষে তাঁর নিয়ন্ত্রন হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। আগামী চার নভেম্বর অনুষ্ঠেয় মধ্যবর্তি নির্বাচনে দেশের পরিস্থিতি নিয়ে মার্কিন জনগনের ক্ষোভের বহি:প্রকাশ ঘটবে বলে মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ জনগন মনে করে দেশটি সঠিক ভাবে পরিচালিত হচ্ছে না। সি এন এন কতৃক পরিচালিত সর্বশেষ জনমত জরীপে দেখা গেছে ৫৩ শতাংশ লোকজন প্রেসিডেন্ট বারাক ওবামার কাজ কর্মে চরম অসন্তুষ্ট। প্রেসিডেন্ট বারাক ওবামার দল ডেমোক্রেটিক পার্টি এমনিতেই প্রতিনিধি পরিষদে সংখ্যালগিষ্ট। প্রতিনিধি পরিষদে বর্তমানে ডেমোক্রেট দলের প্রতিনিধি ২১০ এবং রিপাবলিকানদের আসন ২৩৪টি। মধ্যবর্তি নির্বাচনে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদে তাদের আসন আরো বৃদ্ধি করতে সক্ষম হবে বলেই জনমত জরীপে দেখা গেছে। কংগ্রেসের উচ্ছকক্ষ সিনেটের বর্তমান সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার জন্য আপাতত সর্বশক্তি নিয়োগ করেছে ডেমোক্রেটিক পার্টি। মাত্র ছয়টি আসনে জয় ছিনিয়ে নিতে পারলেই সিনেটেও রিপাবলিকানদের সংখ্যাগরিষ্টতা প্রতিষ্ঠা পাবে। সি এন এন সহ সব ক‘টি সর্বশেষ জনমত জরীপের ফলাফলে ডেমোক্রেটদের জন্য বিপদজনক বার্তাই নিয়ে এসেছে। সিনেটের অন্তত তিনটি আসনে ডেমোক্রেটদের পুন:নির্বাচন সহজেই ঠেকিয়ে দেবে রিপাবলিকানরা। পুন:নির্বাচনের অন্য আসনগুলোতেও ডেমোক্রেট সিনেট প্রার্থীদের নির্বাচনী মাঠ শেষ মুহুর্তে তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ বলে সর্বশেষ জনমত জরীপে দেখা গেছে। আইওয়াতে প্রেসিডেন্ট বারাক ওবামার জনপ্রিয়তা নি¤œ পর্যায়ে। এ নির্বাচনি এলাকার ৫৬ শতাংশ লোক অসন্তুষ্ট প্রেসিডেন্ট বারাক ওবামার কাজ কর্মে। ফলে স্থানীয় কোন ইস্যু না থাকায় আইওয়াতে সিনেট আসনটি ডেমোক্রেটদের হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিনের রাজ্য লুজিয়ানা, আরকানসাস এবং নর্থ ক্যারোলিনাতে ডেমোক্রেট সিনেট প্রার্থীদের জনমতের দিক থেকে বিপজ্জনক অবস্থানে বলে জনমত জরীপে দেখা গেছে। মনটানা, সাউথ ডাকোটা এবং উয়েস্ট ভারজিনিয়াতে তিনটি সিনেট আসনে রিপাবলিকানরা সহজেই জয় পেতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের এবারের মধ্যবর্তি নির্বাচনে তেমন কোন জতীয় ইস্যু নেই। কার্যত প্রেসিডেন্ট বারাক ওবামার জনপ্রিয়তা-অজনপ্রিয়তা নিয়েই ভোটের মাঠে প্রর্থীরা। নগর কেন্দ্রের বাইরে প্রেসিডেন্ট ওবামার জনপ্রিয়তা সর্বনি¤œ পর্যায়ে। ৭০ শতাংশ নগর কেন্দ্রের বাইরের জনগোষ্ঠি প্রেসিডেন্ট বারাক ওবামার কাজ কর্মে অসন্তুষ্ট। অর্থনীতির দ্রুত উন্নয়ন না হওয়া, সার্বজনীন বাধ্যতামুলক স্বাস্থ্যবীমা, মধ্যপ্রাচ্য সমস্যা সামালে ব্যর্থতা নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। মধ্যবর্তি নির্বাচনে নগরকেন্দ্রের বাইরের ক্ষুব্ধ জনমতের জোরালো প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
এমনিতেই রাজনীতি নিয়ে উদাসীন মর্কিন জনগনের মধ্যে ভোট প্রদানে অনীহা চরম পর্যায়ে। মধ্যবর্তি নির্বাচনে ভোটার উপস্থিতি আরো কম হবে বলে ধারনা করা হচ্ছে। ভোটার উপস্থিতি কম হওয়াটা ডেমোক্রেটদের জন্য দু:সংবাদের কারণ। রিপাবলিকান ভোটাররা সাধারন ভাবে বয়স্ক, অবসরপ্রাপ্ত এবং শেতাঙ্গ। প্রেসিডেন্ট বারাক ওবামার উপর ক্ষুব্ধ রক্ষনশীলরা দলের জন্য প্রতিশ্রুতিশীল। এসব ভোটাররা রিপাবলিকানদের ভোট প্রদানের জন্যই কেন্দ্রে যাবে। অপরদিকে অল্প বয়স্ক, অভিবাসী এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে মধ্যবর্তি নির্বাচন নিয়ে কোন উদ্দীপনা সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে ডেমোক্রেট দল।
কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানদের সংখ্যা গরিষ্টতা প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য মোটেই সুখকর হবে না। তাঁর মেয়াদের শেষ দু’বছর রিপাবলিকানদের সাথে আপোষ করেই চলতে হবে। রিপাবলিকানদের রক্ষনশীল আইন প্রণয়নের উদ্যোগকে ক্রমাগত ভেটো প্রদান করেই ক্ষমতার শেষ সময়টুকু পার করতে হতে পারে প্রেসিডেন্ট বারাক ওবামাকে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!