মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের ভোট দিন-ডেমোক্রেটিক পার্টির নির্বাচনপূর্ব নৈশ্যভোজ অনুষ্ঠানে এটর্নী মঈন চৌধুরী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কুইন্সের অনটুন’স পার্টি হলে গত ২৫ শে অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ডেমোক্রেটিক পার্টির নির্বাচনপূর্ব নৈশ্যভোজ অনুষ্ঠিত হয়। এতে চেয়ারপারসন হিসেবে নেতৃত্বে ছিলেন ডেমোক্রেটিক ডিসট্রিক্ট লিডার এট লার্জ যুক্তরাষ্ট্র সুপ্রীম কোর্টের এটর্নী এট্ লার্জ মঈন চৌধুরী। তাঁর সাথে কো-চেয়ার হিসেবে দায়িত্বে ছিলেন অ্যাসেম্বলিওম্যান স্টেসী অ্যামাটো। অনুষ্ঠানে আনুমানিক চারশ অতিথিদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি, কংগ্রেসম্যান গ্রেগরী মিক্স, কংগ্রেসওম্যান গ্রেস মেঙ্গ এবং কংগ্রেমওম্যান ক্যারোলিন মেলোনি। কুইন্স বোরো প্রেসিডেন্ট মেলিন্ডা ক্যাট্স এর কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।


চেয়ারপারসনের বক্তব্যে এটর্নী মঈন চৌধুরী উনাকে ডিসট্রিক্ট লিডার এট লাজ হিসেবে নির্বাচিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং এই দায়িত্ব পালনের জন্য সবার সহযোগিতা কামনা করেন। এটর্নী মঈন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “এই বছর ডেমোক্রেটদের জন্য নেশনওয়াইড অত্যন্ত চ্যালেঞ্জিং। প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে আমেরিকাকে নেতৃত্ব দিচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সুপ্রীম কোর্টের নমীনি, ইমিগ্রেশন ইস্যু, বর্ডার ইস্যু, হেলথ কেয়ার, ট্যাক্স বিষয়ে, এমনকি আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে অনেক পিছনে নিয়ে যাচ্ছে। আমাদেরকে অবশ্যই এ থেকে উত্তরণ পেতে হবে। এজন্য আমাদের সকলের উচিত এই মধ্যবর্তী নির্বাচনে আমাদের যে যার অবস্থান থেকে কাজ করে যাওয়া। অর্থ দিয়ে এবং জনসমর্থন দিয়ে আমাদের ব্যাটল গ্রাউন্ড যে সিটগুলো আছে ওই সিটগুলোতে আমাদেরকে সবাইকে সহযোগিতা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের সবাইকে অবশ্যই অবশ্যই ভোট কেন্দ্রে যেতে হবে এবং ভোট দিতে হবে। এইবারের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা যদি হাউস এবং সিনেটে আধিপত্য বিস্তার না করতে পারে, তবে ডোনাল্ড ট্রাম্পের এই বিদ্বেষী মনোভাবের সিদ্ধান্তগুলো বন্ধ করার কোন সুযোগ নাই। কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক অর্গানাইজেশনের মত শক্তিশালী অর্গানাইজেশন অনেকদিন যাবত এ বিষয়ে কাজ করে যাচ্ছে।”
বাংলাদেশীদের মধ্যে এখনে উপস্থিত ছিলেন ফখরুল আলম, গিয়াস আহমেদ, ফখরুল ইসলাম দেলোয়ার, ফাহাদ সোলায়মান, আবিদুর রহমান এবং ইভান খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কংগ্রেসম্যান গ্রেগরী মিক্স, কুইন্স বোরো প্রেসিডেন্ট মেলিন্ডা ক্যাট্স, কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি, কাউন্টি কমিটির চেয়ার অ্যাসেম্বলিওম্যান ভিভিয়ান কুক, অ্যাসেম্বলিওম্যান স্টেসী অ্যামাটো এবং এটর্নী মঈন চৌধুরী।
অনুষ্ঠানে নির্বাচিত প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন লেটিশিয়া জেম্স, থমাস ডিনাপোলি, স্টেট সিনেটর লিরয় কম্রি, স্টেট সিনেটর যো অ্যাডাবো, স্টেট সিনেটর জন ল্যু এবং কন্ট্রলার স্কট স্ট্রিনজার।
অ্যাসেম্বলি এর মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসেম্বলিওম্যান স্টেসী অ্যামাটো, অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপরিন, অ্যাসেম্বলিওম্যান এডওয়ার্ড ব্রোনস্টেইন, অ্যাসেম্বলিম্যান ডেন রোজেনথাল, অ্যাসেম্বলিওম্যান অ্যালিশিয়া হাইন্ডম্যান, অ্যাসেম্বলিম্যান মাইক ডেনডেকার, অ্যাসেম্বলিম্যান যেফ্ অব্রে, অ্যাসেম্বলিম্যান অ্যারাভেলা সিমোটাস, অ্যাসেম্বলিওম্যান আরি ইস্পিনাল, অ্যাসেম্বলিম্যান রন্ কিম।
কাউন্সিল এর মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলম্যান ফ্রান্সিসকো ময়া, কাউন্সিলম্যান কস্টা কন্সটেন্টিনাইড্স, কাউন্সিলম্যান ব্যারী গ্রোডেনচিক, কাউন্সিলম্যান ড্যানি ড্রম, কাউন্সিলম্যান এন্ড্রিয়েন এডাম্স, কাউন্সিলম্যান ক্যারেন কসলোয়িজ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাইক সুইনি, কাউন্টি ক্লার্ক অফ কুইন্স অড্রে হেফার, বোর্ড অফ ইলেকশনের অ্যামান্ডা বেরিনাটো, এক্সিকিউটিভ সেক্রেটারি মাইকেল রাইস, কুইন্স ল চেয়ার ফ্রাঙ্ক বোলট্জ এবং যেরি সুইনিসহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!