মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্র কংগ্রেসে রেকর্ড সংখ্যক নারী নির্বাচিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্র কংগ্রেসে রেকর্ড সংখ্যক নারী নির্বাচিত হয়েছেন। তাদের সংখ্যা প্রায় ১০০। এর আগে এত সংখ্যক নারী নির্বাচিত হন নি সেখানে। সিএনএন তাদের প্রজেকশনে বলে যে, কংগ্রেসে নির্বাচিত হতে পারেন ৯৮ জন নারী। তার মধ্যে ৩৩ জন নতুন নির্বাচিত হয়েছেন। কংগ্রেসনাল রিসার্স সার্ভিস অনুযায়ী, এর আগে সর্বোচ্চ ৮৫ জন নারী নির্বাচিত হয়েছিলেন কংগ্রেসে। কিন্তু এবার সেই রেকর্ড ভঙ্গ হয়েছে। আগামী জানুয়ারিতে যে নতুন কংগ্রেসে শুরু হবে তাতে নারী প্রতিনিধির সংখ্যা দাঁড়াতে পারে ১০০। সিএনএনের প্রজেকশনে বলা হয়েছে, সিনেটে জিততে পারেন ১২ জন নারী। তার মধ্যে দু’জন নতুন। ৯ জন আগে থেকেই সিনেটর। গভর্নরের আসনে আটজন নারী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চারজন ক্ষমতাসীন এবং চারজন ক্ষমতার বাইরে থেকে। সিএনএন বলছে, প্রতিটি ক্ষেত্রেই অর্থাৎ দুই কক্ষেই প্রাধান্য রয়েছে নারীদের। কংগ্রেসে বিজয়ী হয়েছেন ডেমোক্রেট দলের ৮৪ জন। আর রিপাবলিকান দলের ১৪ জন নারী। কংগ্রেসনাল রিসার্স সার্ভিসের ট্যালি বলছে, এর আগে যে রেকর্ড সংখ্যক ৮৫ জন নারী প্রতিনিধি ছিলেন ১১৪তম কংগ্রেসে তার মধ্যে ছিলেন দু’জন নারী, যার একজন পদত্যাগ করেন এবং একজন শূণ্য পদ পূরণে নির্বাচিত হন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!