Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মনিকা নিউনস্কির সঙ্গে প্রেসিডেন্ট ক্লিনটনের সম্পর্ক : বিল ক্লিনটন ক্ষমতার অপপ্রয়োগ করেন নি – হিলারি

অনলাইন ডেস্ক পঠিত: 128 বার

প্রকাশিত: October 16, 2018 | 12:48 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আবারো উঠে এসেছে মনিকা লিউনস্কির নাম। এবার সরাসরি এ নিয়ে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী ও সাবেক ফার্স্টলেডি হিলারি ক্লিনটন। তিনি বলেছেন, মনিকা নিউনস্কির সঙ্গে প্রেসিডেন্ট ক্লিনটনের যে সম্পর্ক গড়ে উঠেছিল তাতে ক্লিনটন তার ক্ষমতার অপব্যবহার করেন নি। সঙ্গে সঙ্গে তার এ বক্তব্যকে লুফে নিয়েছে বিশ্ব। গতকাল এ নিয়ে সারাদিন আলোচনা হয়েছে সর্বত্র। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। 
যুক্তরাষ্ট্রের সিবিএস টেলিভিশনকে রোববার সকালে একটি সাক্ষাৎকার দেন হিলারি। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, মনিকা লিউনস্কি স্ক্যান্ডালের প্রেক্ষিতে তার স্বামী, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের পদত্যাগ করা উচিত ছিল কিনা।

এমন প্রশ্নে হিলারি তার স্বামীর পক্ষই নিয়েছেন। বলেছেন, তিনি ক্ষমতার অপব্যবহার করেন নি। তার চেয়ে বড় কথা হলো তখন মনিকা লিউনস্কি ছিলেন একজন সাবালিকা। 
উল্লেখ্য, ২০ বছরেরও বেশি সময় আগে বিল ক্লিনটনের সঙ্গে মনিকা লিউনস্কির যৌন সম্পর্কের কথা প্রকাশ পায়। সে ঘটনায় বিব্রতকর অবস্থায় পড়েন বিল ক্লিনটন। সেই ইস্যুকে সামনে রেখে সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসকে নিউ ইয়র্কের ডেমোক্রেট দলের সিনেটর কিরস্টেন গিলিব্রান্ড বলেছেন, ওই সময় পদত্যাগ করা উচিত ছিল ওই প্রেসিডেন্টের। 
ওদিকে হিলারি বলেছেন, ওই সম্পর্ক ক্ষমতার অপপ্রয়োগ নয়। আমাকে প্রশ্ন করতে দিন। কেন বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত হচ্ছে না? তার বিরুদ্ধে তো প্রচুর অভিযোগ এসেছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে বহু যৌন হয়রানির অভিযোগ এসেছে হিলারি সেদিকে আঙ্গুল নির্দেশ করেছেন। এদিকে ইঙ্গিত করে হিলারি বলেন, আমি বিশ্বাস করি যথাযথভাবে আমার স্বামীর বিরুদ্ধে তদন্ত হয়েছে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV