মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চ পর্যায়ের সরকারী প্রতিনিধি দলের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ এর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি সরকারী প্রতিনিধি দল ২৬ এপ্রিল নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেন। কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁদেরকে স্বাগত জানান।

কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে অতিরিক্ত সচিব প্রবাসীদের সর্বোত্তমভাবে কনস্যুলার সেবা ও সার্বিক কল্যাণ নিশ্চিতকরণের অনুরোধ জানান। কনস্যুলেট এর আওতাধীন বিপূল সংখ্যক প্রবাসীদের কনস্যুলেট কর্তৃক আন্তরিকতার সাথে সেবা প্রদান এর কথা উলে¬খ করে তিনি কনস্যুলেটের সকল কর্মকর্তা ও কর্মচারীর প্রশংসা করেন। তিনি আরো বলেন যে আপনারা সকললেই নিরলসভাবে প্রবাসীদের সেবায় নিয়োজত থেকে দেশের সুনাম বৃদ্ধি করে চলেছেন। ফারুক আহমেদসহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যগণ পরে কনস্যুলেট এর বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং কনস্যুলার সেবাপ্রার্থী অপেক্ষমান প্রবাসীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। এসময় সেবাপ্রার্থী প্রবাসীরা সাম্প্রতিককালে কনস্যুলার সেবা প্রদান মানের ব্যাপক উন্নতির কথা অতিরিক্ত সচিবকে জানান। বর্তমান সরকারের রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ এর বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার জন্য অতিরিক্ত সচিব কনস্যুলেটে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের আহবান জানান।
কনসাল জেনারেল কনস্যুলেট এর কার্যক্রম পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উচ্চ পর্যায়ের সরকারের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন।
এসময় মন্ত্রিপরিষদ বিভাগের অন্যান্য কর্মকর্তাদের সাথে ঢাকা, নরসিংদী, কক্সবাজার এবং টাঙ্গাইলের জেলা প্রশাসকবৃন্দ ছাড়াও জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং কনস্যুলেটের পদস্থ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উলেখ্য, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে উচ্চ পর্যায়ের ১৫ সদস্যের একটি সরকারী প্রতিনিধি দল জাতিসংঘে গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। প্রেস বিজ্ঞপ্তি
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








