মসজিদের আশপাশের পার্কিং ফ্রি করার অঙ্গিকার নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান কোস্টার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটি কাউন্সিলের ডিস্ট্রিক্ট-২২ এর কাউন্সিলম্যান কোস্টা কন্সট্যান্টিনাইডস কুইন্সের বরো প্রেসিডেন্ট হতে চান। ২০২১ সালের নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়ন প্রত্যাশী কোস্টা প্রবাসীদের সাথে অঙ্গিকার করেছেন যে, তিনি বরো প্রেসিডেন্ট হতে পারলে মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানের আশপাশে পার্কিং ফ্রি করে দেব।
মূলধারার রাজনীতিক খোরশেদ খন্দকার এবং শেখ আল আমিনের যৌথ উদ্যোগে শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যামাইকায় স্টার পার্টি হলে কোস্টার নির্বাচনী তহবিল সংগ্রহের এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইয়ং ডেমক্র্যাট জয় চৌধুরী।
বিভিন্ন শ্রেণী ও পেশার প্রবাসীদের উপস্থিতিতে এ অনুষ্ঠানে কাউন্সিলম্যান কোস্টা বলেন, দুই যুগেরও অধিক সময় যাবত আমি বাংলাদেশী আমেরিকানদের সাথে কাজ করছি। নিজেকে একজন বাংলাদেশী ভাবতেও কুন্ঠাবোধ করি না। কারণ, তারা সকলেই নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি আইনের প্রতিও যথেষ্ঠ শ্রদ্ধাশীল। সোজা কথায় শান্তিপ্রিয় কমিউনিটি বিনির্মাণের জন্যে বাংলাদেশী আমেরিকানরা অত্যন্ত সহায়ক।
নির্বাচনে জয়ী হতে পারলে সব সময় বাংলাদেশীদের পাশে থাকবো অতীতের মতোই-উল্লেখ করেন কোস্টা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারি ডেমক্র্যাট মোর্শেদ আলম, বাংলাদেশ সোসাইটির সাবেক সেক্রেটারি ফখরুল আলম, ডিস্ট্রিক্ট-২৪ থেকে কাউন্সিলম্যানের মনোনয়ন প্রত্যাশী তৈয়বুর রহমান হারুন, কম্যুনিটি এ্যাক্টিভিস্ট দেওয়ান বজলু, বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে সেক্রেটারি প্রার্থী মোহাম্মদ আলী, কম্যুনিটি লিডার ফারুক মজুমদার, শরাফ সরকার, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের নারী বিষয়ক সম্পাদক সবিতা দাস, বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন সেলিম প্রমুখ। এনআরবি নিউজ
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








