Thursday, 4 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

মসজিদের আশপাশের পার্কিং ফ্রি করার অঙ্গিকার নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান কোস্টার

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: October 1, 2018 | 5:50 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটি কাউন্সিলের ডিস্ট্রিক্ট-২২ এর কাউন্সিলম্যান কোস্টা কন্সট্যান্টিনাইডস কুইন্সের বরো প্রেসিডেন্ট হতে চান। ২০২১ সালের নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়ন প্রত্যাশী কোস্টা প্রবাসীদের সাথে অঙ্গিকার করেছেন যে, তিনি বরো প্রেসিডেন্ট হতে পারলে মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানের আশপাশে পার্কিং ফ্রি করে দেব।

মূলধারার রাজনীতিক খোরশেদ খন্দকার এবং শেখ আল আমিনের যৌথ উদ্যোগে শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যামাইকায় স্টার পার্টি হলে কোস্টার নির্বাচনী তহবিল সংগ্রহের এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইয়ং ডেমক্র্যাট জয় চৌধুরী।

বিভিন্ন শ্রেণী ও পেশার প্রবাসীদের উপস্থিতিতে এ অনুষ্ঠানে কাউন্সিলম্যান কোস্টা বলেন, দুই যুগেরও অধিক সময় যাবত আমি বাংলাদেশী আমেরিকানদের সাথে কাজ করছি। নিজেকে একজন বাংলাদেশী ভাবতেও কুন্ঠাবোধ করি না। কারণ, তারা সকলেই নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি আইনের প্রতিও যথেষ্ঠ শ্রদ্ধাশীল। সোজা কথায় শান্তিপ্রিয় কমিউনিটি বিনির্মাণের জন্যে বাংলাদেশী আমেরিকানরা অত্যন্ত সহায়ক।

নির্বাচনে জয়ী হতে পারলে সব সময় বাংলাদেশীদের পাশে থাকবো অতীতের মতোই-উল্লেখ করেন কোস্টা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারি ডেমক্র্যাট মোর্শেদ আলম, বাংলাদেশ সোসাইটির সাবেক সেক্রেটারি ফখরুল আলম, ডিস্ট্রিক্ট-২৪ থেকে কাউন্সিলম্যানের মনোনয়ন প্রত্যাশী তৈয়বুর রহমান হারুন, কম্যুনিটি এ্যাক্টিভিস্ট দেওয়ান বজলু, বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে সেক্রেটারি প্রার্থী মোহাম্মদ আলী, কম্যুনিটি লিডার ফারুক মজুমদার, শরাফ সরকার, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের নারী বিষয়ক সম্পাদক সবিতা দাস, বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন সেলিম প্রমুখ। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV