নিউজারসির আটলান্টিক সিটিতে মসজিদ আল হেরার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
আটলানটিক সিটি থেকে সুব্রত চৌধুরী- নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত ২৪২৬ আটলান্টিক এভিনিউতে অবস্থিত মসজিদ আল হেরার উদ্যোগে গত দশ মে বুধবার সন্ধ্যায় “ঈদ পুনর্মিলনী” অনুষ্ঠিত হয়েছে। “ঈদ পুনর্মিলনী” অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল কথামালা, হামদ, নাত, ইসলামী সংগীত পরিবেশন।
মসজিদ আল হেরার সভাপতি ওবায়দুললাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রিয়াজউদদীন চৌধুরীর সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মসজিদ আল হেরার হাফেজ নজরুল ইসলাম। ইসলামী সংগীত পরিবেশন করেন ফারুক আহমদ ও তাঁর দল।
কথামালায় অংশ নেন মসজিদের খতিব, মুহাদ্দিস আজিম উদ্দিন, জসীমউদ্দীন, নজরুল ইসলাম সোহাগ, ফারুক আহমদ প্রমুখ। বক্তারা মসজিদ আল হেরার উন্নয়নে কমিউনিটির সবাইকে নিঃস্বার্থভাবে এগিয়ে আসার অনুরোধ জানান।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের অংশগ্রহনে বিভিন্ন পরিবেশনা উপস্হিত সুধীজনরা প্রাণভরে উপভোগ করেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes