Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

মস্তিস্কের ‘জিপিএস’ উদ্ভাবন করে নোবেল জয় তিন গবেষকের

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: October 6, 2014 | 2:37 PM

মস্তিস্কের ভেতরের ‘জিপিএস’ ব্যবস্থা উদ্ভাবন করে এবছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন ৩ গবেষক। তারা হলেন- ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন গবেষক অধ্যাপক জন ওকিফি এবং নরওয়েজিয়ান দম্পতি এডওয়ার্ড আই মোসের ও মে-ব্রিট মোসের। সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হয়। আলঝেইমার আক্রান্ত মানুষ কেন তাদের আশপাশের জিনিস চিনতে পারে না তা জানতে এই আবিষ্কার সাহায্য করতে পারে। কোনো কক্ষে একটি ইঁদুর অবস্থানকালে মস্তিস্কের একদল কোষ সক্রিয় হয়। কিন্তু অন্য স্থানে যাওয়ার সঙ্গে সঙ্গে মস্তিস্কের অন্য একদল কোষ সক্রিয় হয়। এই তত্ত্বকে কাজে লাগিয়ে আমরা  কোথায় অবস্থান করছি, কীভাবে মস্তিস্ক তা জানতে পরে এবং এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার পরিকল্পনা ও পরিচালনা মস্তিস্ক কীভাবে করে এটাই এই তিন গবেষক আবিষ্কার করেছেন। নোবেল পুরস্কারের অর্থমূল্য বাবদ ৮০ লাখ সুইডিশ ক্রোনারের মধ্যে অর্ধেক পাবেন অধ্যাপক ওকিফ। বাকি অর্ধেক ভাগ করে নেবেন মে-ব্রিট ও এডওয়ার্ড দম্পতি। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ