মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ভারতের বিজেপি’র মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও হজরত আয়েশা (রা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র (সাসপেন্ডেড) নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের অবমাননাকর মন্তব্যের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলা ক্লাব নিউইয়র্ক, ইউএসএ। এউপলক্ষে নিউইয়র্কে ব্রঙ্কসের নিরব রেস্টুরেন্টের সামনে ৯ জুন বৃহস্পতিবার সংগঠনটি বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সংগঠনের সহ সভাপতি মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে এবং মাইন উদ্দিন নোটুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বখতিয়ার রহমান খোকন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন. সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, সাংস্কৃতিক সম্পাদক মো. সোনার বলাই, সহ কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট ইমরান শাহ রন, খবির উদ্দিন আহমেদ, জাফর তালুকদার, মমতাজ মাস্টার, ইসলাম প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল স্টারলিং-বাংলাবাজার এলাকা প্রদক্ষিণ করে।
বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া।
বক্তারা বলেন, মহানবী (সা.) ও হজরত আয়েশা (রা.)কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপির দু’নেতা নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত হেনেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ভারতের ইসলাম বিদ্বেষী বিজেপির ওই দু’নেতাকে অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল