মহানায়িকা সুচিত্রা সেনের মৃত্যুবার্ষীকি পালন : জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে দুদিনব্যাপী সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব ২০-২১ এপ্রিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মহানায়িকা সুচিত্রা সেনের ১০ম মৃত্যুবাষিকী পালন করেছে সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ। নিউইয়র্কের জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টে ১৭ জানুয়ারী আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশী অ্যামেরিকানরা যোগ দেন।
সুচিত্রা সেন মেমোরিয়াল এর আহবায়ক বিশিষ্ট সংস্কৃতি কর্মী গোপাল স্যানালের পরিচালনায় নিউ ইয়র্কের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অংগনের ব্যক্তিরা বক্তব্য রাখেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুলতান বোখারী, আহসানুল্লা হাসান, সুলতান আহমেদ, সংগ্রাম মিন্টু, এমডি ফিরোজ, মো মাসুদ, সাংবাদিক কানু দত্ত, লেখক ও কবি দর্পন কবীর, সংস্কৃতি কর্মী সেঁজুতি তালুকদার, গণমাধ্যম ব্যক্তিত্ব ও অভিনেতা শামীম শাহেদ, সংস্কৃতি কর্মী স্বাধীন মজুমদার, শিল্পী দিনার মনি, সংস্কৃতি কর্মী সাদিয়া খন্দকার, সাংবাদিক ও সংগঠক হাসানুজ্জামান সাকী, স্ংস্কৃতি কর্মী স্বীকৃতি বড়ুয়া, আব্দুল হামিদ, দস্তগির জাহাংগীর, পিনাকী তালুকদার, দীনেষ মজুমদারসহ
আরো অনেকে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, বাংলার কালজয়ী অভিনেত্রী সুচিত্রা সেন নিজেকে মহানায়িকার আসনে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনি ধ্রুবতার হয়ে কোটি মানুষের অন্তরে আছেন বলেও মন্তব্য করেন বক্তারা। অনুষ্ঠানে সুচিত্রা সেনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি প্রদীপ প্রজ্জলন করা হয়। আগামী ২০ ও ২১ এপ্রিল জ্যামাইকার নন্দন কানন খ্যাত জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে দুদিনব্যাপী সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবের ঘোষনা দেয়া হয়।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি