মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরাকে যুক্তরাষ্ট্র প্রবাসী মুন্সীগঞ্জ-বিক্রমপুরবাসীর সংবর্ধনা প্রদান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপিকে নিউইয়র্কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৮ মার্চ রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে যুক্তরাষ্ট্র প্রবাসী মুন্সীগঞ্জ-বিক্রমপুরবাসী তাকে এ সংবর্ধনা প্রদান করে।
প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ৭ই মার্চের ভাষণে জাতির পিতা বাঙালিদের প্রতি স্বাধীনতা নির্দেশ দিয়েছিলেন। তিনি বাঙালি জাতিকে যুদ্ধের প্রস্তুতি ও ঘরে ঘরে দূর্গ গড়ে তোলার প্রস্তুতি নিতে বলেছিলেন। বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণই ছিল স্বাধীনতার ঘোষণা। আজ বঙ্গবন্ধুর এ ভাষণ বিশ্বের শ্রেষ্ঠ ভাষণ হিসাবে ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য দলিলে স্বীকৃতি পেয়েছে।
মো: আক্তার হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিল মুন্সীগঞ্জ- বিক্রমপুরবাসী এবং বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি