Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

মাংস কম খেলে…

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: October 20, 2010 | 12:23 AM

মাংস ছাড়া অনেকের একটি দিনও চলে না। সপ্তাহজুড়ে যদি আপনার এই খাওয়ার ‘অভ্যাস’-এর রাস একটুখানি টেনে ধরেন_উল্টে যেতে পারে পৃথিবীর মৃত্যু-পরিসংখ্যান! এমনকি কমাতে পারে জলবায়ুর বিরূপ পরিবর্তনও। এমনই এক চমকপ্রদ গবেষণাপত্র প্রকাশ করেছেন ব্রিটেনের অঙ্ফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা সংস্থা ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের একদল গবেষক। ব্রিটিশবাসীর খাদ্যাভাসের ওপর বিচার বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। গবেষণাদলের প্রধান ড. মাইক রেনার জানিয়েছেন, সপ্তাহে মাত্র ২১০ গ্রাম মাংস কম গ্রহণ করলে পৃথিবীজুড়ে বছরে ৪৫ হাজারের বেশি মানুষ মৃত্যু থেকে রক্ষা পাবে। চিকিৎসা-পরিসংখ্যানে দেখা গেছে, তিনটি ভয়াল স্বাস্থ্য সমস্যার জন্য বিশ্বে প্রতিবছর প্রায় দুই লাখ ৩০ হাজার মানুষের অকাল মৃত্যু ঘটে। এই তিনটি রোগ হলো_হৃদরোগ, অন্ত্রের ক্যান্সার ও স্ট্রোক। অথচ সপ্তাহে মাত্র ২১০ গ্রাম মাংস কম গ্রহণ করলে প্রতিবছর বিশ্বের ৩১ হাজার মানুষ হৃদরোগ, ৯ হাজার মানুষ ক্যান্সার ও পাঁচ হাজার মানুষ স্ট্রোকের হাত থেকে রক্ষা পাবে। ড. মাইক বলেন, ‘বেশি পরিমাণে মাংস, বিশেষ করে প্রক্রিয়াজাত মাংস খাওয়ার ফলে আমাদের শরীরে প্রচুর পরিমাণে বাজে চর্বি, সম্পৃক্ত চর্বি ও লবণের আধিক্য ঘটে, যা মানব শরীরে এ তিনটি রোগের বীজ বুনে দেয়।’
তিনি সম্পূর্ণরূপে মাংস খাওয়া পরিহার করতে বলেননি। সপ্তাহে দুই-তিনবারের বেশি মাংস খাওয়াকে নিরুৎসাহিত করেছেন ড. মাইক। এতে করে এত বেশি প্রাণরক্ষার পাশিপাশি পরিবেশও রক্ষা পাবে বহুলাংশে। কেননা ইউরোপে গবাদি পশুর মাংসের জোগান দিতে দক্ষিণ আমেরিকার বৃষ্টি-বিধৌত বনাঞ্চল উজাড় করে পশুখাদ্য উৎপাদন করা হচ্ছে। সূত্র : দ্য হিন্দু।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ