মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডার ২৭ বছরের সংসার ভেঙে গেল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডার ২৭ বছরের সংসার ভেঙে গেল। দীর্ঘ ২৭ বছর একসঙ্গে পথচলা তাদের। হঠাৎই দিলেন বিচ্ছেদের ঘোষণা। ডিভোর্সের কথা জানালেন বিল গেটস ও মেলিন্ডা। এক টুইট বার্তায় এ ঘোষণা দিয়েছেন তারা। বিল গেটস ও মেলিন্ডার গড়ে তোলা দাতব্য প্রতিষ্ঠান ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ বিশ্বব্যাপী পরিচিত। এ ফাউন্ডেশন বিশ্বজুড়ে সংক্রামক রোগব্যাধির বিরুদ্ধে লড়াই ও শিশুদের টিকাদানে উৎসাহিত করতে কোটি কোটি ডলার ব্যয় করছে।
বিল গেটস ও মেলিন্ডা বলেছেন, আমরা একসঙ্গে দম্পতি হিসেব থাকতে পারব, এমনটা আর বিশ্বাস করি না।
আশির দশকের শেষদিকে মেলিন্ডা যখন বিল গেটসের প্রতিষ্ঠান মাইক্রোসফটে যোগ দেন, তখন থেকে তাঁদের পরিচয়। তাদের তিন সন্তান রয়েছে।
ফোর্বস সাময়িকীর তথ্যমতে, বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় চতুর্থ অবস্থানে আছেন বিল গেটস।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








