Sunday, 1 November 2026 |
শিরোনাম
Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
সব ক্যাটাগরি

মাইক্রোসফট করপোরেশনের প্রতিষ্ঠাতা বিল গেটসের ৪৬০ কোটি ডলার দানের ঘোষণা

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: August 15, 2017 | 6:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মাইক্রোসফট করপোরেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস একবিংশ শতাব্দীর এ-যাবৎকালের সবচেয়ে বড় অঙ্কের অর্থ দানের ঘোষণা দিলেন। নিজের মোট সম্পদের ৫ শতাংশ দান করলেন তিনি। এর আর্থিক মূল্য প্রায় ৪৬০ কোটি ডলার। তবে কোন প্রতিষ্ঠানকে এত বিপুল অর্থ দান করা হলো, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, গত ৬ জুন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের ৬ কোটি ৪০ লাখ শেয়ার দান করেছেন বিল গেটস। এর বাজারমূল্য ৪৬০ কোটি ডলার। কোন প্রতিষ্ঠানকে এটা দান করা হয়েছে, সেটি স্পষ্ট করা না হলেও এখন পর্যন্ত বিল গেটসের বেশির ভাগ দানই গেছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের তহবিলে।

২০০০ সালের পর এই প্রথম এত বিশাল অঙ্কের অর্থ দান করলেন ৬১ বছর বয়সী বিল গেটস। অবশ্য এর চেয়েও বেশি অর্থ দানের নজির আছে তাঁর। ১৯৯৯ সালে ১ হাজার ৬০০ কোটি ডলার মূল্যের শেয়ার দান করেছিলেন বিল। এর এক বছর পরই আসে ৫১০ কোটি ডলার দানের ঘোষণা।

তবে সাম্প্রতিক দানের বিষয়ে মাইক্রোসফট ও বিল গেটস কারও পক্ষ থেকেই কোনো মন্তব্য করা হয়নি।

১৯৯৪ সাল থেকে দাতব্য কাজে জড়িত আছেন বিল ও তাঁর স্ত্রী মেলিন্ডা গেটস। ওয়ারেন বাফেট, বিল গেটসসহ মোট ১৬৮ জন ধনী ব্যক্তি তাঁদের সম্পদের অধিকাংশ দাতব্য কাজে দান করার ঘোষণা দিয়েছেন।

এই বিপুল পরিমাণ অর্থ দান করার পরও বিল গেটস বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিই রয়েছেন। ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচকে তাঁর সম্পদের মূল্য এখন ৮ হাজার ৬১০ কোটি ডলার। বিল গেটসের কাছাকাছি আছেন আমাজন ডট কম ইনকরপোরেশনের কর্ণধার জেফ বিজোস। গত জানুয়ারি মাস থেকে বিজোসের প্রায় ৩০ শতাংশ সম্পদ বেড়েছে।সূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ