Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মাইগ্রেইনের তীব্র মাথাব্যথা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ৭ টিপস

অনলাইন ডেস্ক পঠিত: 141 বার

প্রকাশিত: September 1, 2014 | 9:52 PM

কাজী আরিফ আহমেদ : মাইগ্রেইনের মাথাব্যথা কতোটা যন্ত্রণাদায়ক হতে পারে, তা ভুক্তভোগী মাত্রই বোঝেন। মানসিক চাপ, তীব্র দুর্গন্ধ, হরমোন পরিবর্তন, খাদ্যাভ্যাসে পরিবর্তন বা ধূমপানের নেশা এবং এ ধরনের বহুবিধ কারণে মাইগ্রেইনের মাথাব্যথা হতে পারে। নিচে মাইগ্রেইন নিয়ন্ত্রণের ৭টি গুরুত্বপূর্ণ টিপস দেয়া হলো:
১) কোন বেলার খাবার বাদ দেবেন না: পুষ্টির অভাবে মাথাব্যথা চরম আকার ধারণ করতে পারে। ব্যস্ত রুটিনের মধ্যে আপনার দিনটি কাটলেও, সারা দিন স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস করুন। সকালবেলার নাস্তাটা সময়মতো করুন। ৩ বেলার প্রধান খাবারের সময়টা ঠিক রাখুন। ভরপেট খেতে হবে এমন কথা নেই। পরিমাণমতো এবং পুষ্টিকর খাবার খান। 
২) বাইরে খাওয়া, কোমল পানীয় বাদ দিন: তেলে ভাজা খাবার, হোটেলে খাওয়া ও বাইরের প্রক্রিয়াজাত ফাস্টফুড ও জাংক ফুড জাতীয় খাবার খাওয়া, বাইরে পানি পান পরিহার করুন। কোমল পানীয় পানের অভ্যাস থাকলেও, সেটা বাদের তালিকায় রাখুন। 
৩) হাঁটুন, ব্যায়াম করুন: প্রতিদিন নিয়ম করে ব্যায়াম বা শরীরচর্চার অভ্যাস আপনাকে সুস্থ-সবল রাখবে। সপ্তাহে ২ দিন বাদে বাকি দিনগুলো খালি-হাতে ব্যায়াম, যোগব্যায়াম করুন। তবে অতিরিক্ত ব্যায়াম ক্ষতিকর। তাতে হিতে-বিপরীত হতে পারে। প্রতিদিন ভোরে হাঁটুন। শারীরিকভাবে কর্মক্ষম থাকলে, মাইগ্রেইনের সমস্যা দূরে থাকবে। 
৪) চা-কফি নয়, পানি পান করুন: মাইগ্রেইনের মাথাব্যথার আরেকটি কারণ ‘ক্যাফেইন’। চা বা কফির পরিবর্তে প্রচুর পরিমাণে পানি পান করুন। আর চা-কফি যদি পান করতেই হয়, তবে দিনে ১-২ কাপের বেশি নয়।
৫) উজ্জ্বল আলো এড়িয়ে চলুন: উজ্জ্বল যে কোন আলো এড়িয়ে চলার চেষ্টা করুন। উজ্জ্বল আলোতে সরাসরি কিছুক্ষণ তাকিয়ে থাকলে, মাইগ্রেইনের তীব্র ব্যথা শুরু হতে পারে। বাইরে সূর্যের আলো বেশি থাকলে, সানগ্লাস পরে বের হওয়ার অভ্যাস করুন। 
৬) পর্যাপ্ত ঘুমান: প্রতিদিন রাতে সময়মতো ঘুমাতে যাওয়া ও ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। বিশেষজ্ঞরা সাধারণভাবে ৭-৮ ঘণ্টা ঘুমের পরামর্শ দিয়ে থাকেন। রাত জাগার অভ্যাসে মাইগ্রেইনের ব্যথা তীব্র থেকে তীব্রতর হয়ে থাকে। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় বিছানায় যান। 
৭) ধূমপান থেকে দূরে থাকুন: ধূমপানের বদভ্যাস থাকলে, তা আজই বাদ দিন। ধূমপানের নেশা থাকলে, আপনি মাইগ্রেইন থেকে কখনোই মুক্তি পাবেন না। তাই কাল নয়, আজই একেবারে ধূমপান ছাড়–ন এবং সুস্থ থাকুন।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV