Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মাউই দ্বীপে দাবানলে ব্যাপক ধ্বংসযজ্ঞে শোক প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পত্র

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: August 22, 2023 | 12:25 AM

এজেডএম সাজ্জাদ হোসেন, ওয়াশিংটন ডিসি, – যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলের ঘটনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মার্কিন প্রেসিডেন্ট জোসেফ আর. বাইডেনের নিকট প্রেরিত এক পত্রে তিনি বলেন, “হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপের সর্বত্র ভয়াবহ দাবানলের কারণে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানির খবরে আমি গভীরভাবে শোকাহত।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি এই প্রাকৃতিক বিপর্যয়ে নিহত ও আহতদের পরিবার এবং এতে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি বলেন, বাংলাদেশ এই চ্যালেঞ্জিং সময়ে যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণের পাশে আছে এবং উদ্ধারকাজে নিয়োজিত সম্মুখসারির যোদ্ধাসহ সকলের সাথে একাত্মতা প্রকাশ করছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, এই মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি রইলো আমাদের সমবেদনা।
এর আগে মাউই দ্বীপে দাবানলে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় শোক প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আবদুল মোমেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেনকে এক পত্র প্রেরণ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV