Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

মানবাধিকারের প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্ব পালনে র‌্যাবের অসাধারণ অগ্রগতি : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: January 15, 2023 | 11:25 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ঢাকা : বাংলাদেশ সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মানবাধিকারের প্রতি শ্রদ্ধা রেখে তাদের দায়িত্ব পালনে ‘অসাধারণ’ অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন, এটি একটি চমৎকার কাজ। এটি প্রমাণ করে যে র‌্যাব মানবাধিকারকে শ্রদ্ধাবোধ রেখেই সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং আইন প্রয়োগকারী গুরুত্বপূর্ণ কাজ করতে সক্ষম। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ১৫ জানুযারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতির উল্লেখ করে লু বলেন, চলতি সপ্তাহের ওই বিবৃতি বিচারবহির্ভূত হত্যাকান্ড কমাতে র‌্যাবের বিস্ময়কর সাফল্যকে স্বীকৃতি দিয়েছে। মার্কিন স্বরাষ্ট্র বিভাগ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এক বছরেরও বেশি সময় আগে র‌্যাব এবং এর কয়েকজন শীর্ষস্থানীয় সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
লু বলেন,‘র‌্যাব সম্পর্কে আমাদের বেশ ভালো আলোচনা হয়েছে। আমরা এ ক্ষেত্রে অসাধারন অগ্রগতির কথা স্বীকার করেছি’। এর আগে,মার্কিন সহকারী পররাষ্ট্র সচিব বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের সঙ্গে মন্ত্রণালয়ে পৃথক বৈঠক করেন। তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের সঙ্গে আমরা অত্যন্ত আন্তরিক ও খোলামেলা আলোচনা করেছি। আমরা গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি আমাদের অঙ্গীকার প্রকাশ করেছি। এই শীর্ষ মার্কিন কর্মকর্তা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যখন সমস্যা দেখবে, তখন তারা কথা বলবে এবং পরামর্শ দেবে। আমরা বাকস্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার পক্ষে দাঁড়াব। লু বলেন, মার্কিন কংগ্রেস ট্রেডিং স্কিমের অনুমোদন দিলে বাংলাদেশই হবে প্রথম দেশ, যারা জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স (জিএসপি) এর জন্য যোগ্য হবে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন,“ আমরা এখনও আমাদের কংগ্রেসের জন্য অপেক্ষা করছি যে, তারা কখন কোনো দেশকে জিএসপি অনুমোদন দেয়। আমরা সরকারের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি। তাই, যখন এটি অনুমোদিত হবে, তালিকায় প্রথম দেশটি হবে বাংলাদেশ”। জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস একটি বাণিজ্য সুবিধা, যার আওতায় ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অনেক দেশকে এই সুবিধা দিয়ে থাকে।
ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সম্প্রসারণের লক্ষ্যে দুদিনের সফরে গতকাল সন্ধ্যায় এখানে আসেন লু। বাসস

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ