Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

মানবাধিকার সংগঠন ‘অধিকারে’র সম্পাদক আদিলের মুক্তি দাবি হিউম্যান রাইটস ওয়াচের

অনলাইন ডেস্ক পঠিত: 124 বার

প্রকাশিত: August 12, 2013 | 8:32 AM

ডেস্ক: মানবাধিকার সংগঠন ‘অধিকারে’র সম্পাদক আদিলুর রহমান খানকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। আজ এইচআরডব্লিউ’র এক বিবৃতিতে বলা হয়, কোন গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই গত ১০ই আগস্ট আটক করা হয় তাকে। বাংলাদেশী দাতা সংস্থাগুলোর উচিত আদিলের মুক্তির ব্যাপারে সরকারের ওপর চাপ প্রয়োগ করা এবং মানবাধিকার কর্মী ও সরকারের অন্যান্য সমালোচকদের হয়রানি নিরসনে সোচ্চার হওয়া। সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড এডামসের দেয়া ওই বিবৃতিতে জানানো হয়, পেশায় একজন আইনজীবী ও নেতৃস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকারে’র সম্পাদক আদিল খানকে সাদা পোশাক পরিহিত ১০ গোয়েন্দা পুলিশ পরিবারের সদস্যদের সামনে গ্রেপ্তার করে। ১১ই আগস্টের এক শুনানিতে আদালত আদিলের জামিন না-মঞ্জুর করে ও তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়। এরপর পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। রাজনৈতিক কারণে তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে বহু আগে থেকেই তার আশঙ্কা ও উদ্বেগের কথা ব্যক্ত করেছিলেন আদিল। ঝুঁকি সত্ত্বেও তিনি দেশে থেকেই কাজ করার ইচ্ছার কথা জানিয়েছিলেন। নিরাপত্তা হেফাজতে থাকাকালীন আদিলুর রহমান খানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে রাষ্ট্রের পক্ষ থেকে একজন আইনজীবী নিযুক্ত করার ব্যাপারে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ। গত ১১ই আগস্টের শুনানির আগে কোন আইনজীবীর সঙ্গে কথা বলার অনুমতি দেয়া হয়নি আদিলকে। ব্র্যাড অ্যাডামস বলেন, জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার এক সমালোচকের মুখ বন্ধ করার প্রয়াস হিসেবেই প্রতীয়মান হচ্ছে আদিল খানের গ্রেপ্তারের বিষয়টি। তিনি বলেন, নিচের সারিতে থাকা জনসমর্থনের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সরকারের উচিত নয় তাদের নিজেদের দাবিকে উপহাসে পরিণত করা। অ্যাডামস বলেন, সরকার যদি মনে করে গত মে মাসের সহিংসতার ব্যাপারে আদিল তার প্রতিবেদনে কোথাও ভুল করেছেন, সেক্ষেত্রে জেলে নিক্ষেপের চেয়ে জনসমক্ষে তার সঙ্গে সরকারের বিতর্ক করার সাহস থাকা উচিত। কর্তৃপক্ষের নির্যাতন ও অন্য দুর্ব্যবহারের ঝুঁকিতে রয়েছেন তিনি। ব্র্যাড অ্যাডামস আরও বলেন, আদিলের খ্যাতি নির্দেশ করে তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত সর্বোচ্চ পর্যায়ে অনুমোদিত হয়েছে। তিনি আরও বলেন, আদিলুর রহমান খান যাতে নিরাপত্তা হেফাজতে রিমান্ডে থাকার সময় কোন দুর্ব্যবহার বা নির্যাতনের শিকার না হন, সরকারি ও ব্যক্তিগত পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিত সে বিষয়টি সুনিশ্চিত করা।মানবজমিন 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV