Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

মানব মস্তিষ্ক ঘুমের সময়ও সক্রিয় থাকে

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: September 12, 2014 | 4:49 PM

মানুষের মস্তিষ্ক নিয়ে রহস্যের কোনো শেষ নেই। বিজ্ঞানীরা এর নানান আচরণ সনাক্ত করছে অক্লান্ত গবেষণা করে যাচ্ছে। সাম্প্রতিক এক গবেষণায় মানব মস্তিষ্কের উপর গুরুত্বপূর্ণ এক তথ্য পাওয়া গেছে। এতে দেখা গেছে, জাগ্রত অবস্থায় মতো ঘুমের সময়ও মানব মস্তিষ্ক পুরো সক্রিয় থাকে। এমনটি ঘুমন্ত মস্তিষ্ক জটিল বিশেষ করে স্বয়ংক্রিয় কাজগুলো বেশ ভালোভাবে করতে পারে। খবর বিবিসির

ক্যামব্রিজ ও প্যারিসের একদল বিজ্ঞানী গবেষণাটি করেন। এতে তারা অংশগ্রহণকারীদের উপর একটি শব্দ সনাক্তকরণ পরীক্ষা [ওয়ার্ল্ড টেস্ট] চালান। বিজ্ঞানীরা প্রথমে জাগ্রত অবস্থায় অংশগ্রহণকারীদেরকে কিছু শব্দের শ্রেণিভেদ করতে বলেন। মানে শব্দগুলো প্রাণী বা বস্তু কিনা তা সনাক্ত করতে বলা হয়। অংশগ্রহণকারীদের উপর ঘুমন্ত অবস্থায়ও একই পরীক্ষা করা হয়। এতে দেখা যায় যে, জাগ্রত অবস্থার মতো ঘুমের সময়ও তারা শব্দগুলো সঠিকভাবে সনাক্ত করতে পেরেছে। পরীক্ষায় বিশেষ একটি যন্ত্র ব্যবহার করা হয়েছে। 

মানুষের ঘুমের সময়কে কিভাবে কাজে লাগানো যায় এ বিষয়ে গবেষণাটি একটি নতুন দ্বার খুলে দিয়েছে বলে মনে করা হচ্ছে। বিজ্ঞানীরা এখন তাদের ভবিষ্যত গবেষণায় এ বিষয়টির উপর আলোকপাত করবেন। 

জাগ্রত ও ঘুমন্তাবস্তায় মানব মস্তিষ্ক কেমন ব্যবহার করে তা জানার জন্যই বিজ্ঞানীরা গবেষণাটি চালিয়েছেন। ‘কারেন্ট বায়োলজি’ নামে একটি জার্নালে সম্প্রতি গবেষণাটির ফলাফল প্রকাশিত হয়েছে। বাংলাদেশ প্রতিদিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ