Wednesday, 28 October 2026 |
শিরোনাম
এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
সব ক্যাটাগরি

মানসিক চাপের ভয়াবহ ৩ কুফল…

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: May 1, 2014 | 8:18 AM

কাজী আরিফ আহমেদ : প্রতিটি মানুষই তার জীবনের কোন না কোন সময়ে মানসিক চাপ, হতাশা বা অবসাদে আক্রান্ত হন। এটা স্বাভাবিক প্রক্রিয়াগুলোর মধ্যে একটি। তবে সেই চাপটাকে নিয়ন্ত্রণ করতে পারাটাই আসল। মানসিক চাপ আপনাকে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। যে কোন খারাপ পরিস্থিতিকে নিয়ন্ত্রনের দক্ষতা বাড়ানোর কৌশলগুলো রপ্ত করতে হবে সময় থাকতেই। যা অবশ্যম্ভাবী, তা ঘটবেই। আর অনেক কিছুই ঘটে থাকে অপ্রত্যাশিতভাবে। কিন্তু, আমরা চাপের কাছে অধিকাংশ ক্ষেত্রেই নতি স্বীকার করে নিজের বিপদ ডেকে আনি। যা ঘটে গেছে তাকে মেনে নেয়া এবং যা ঘটবে তা মেনে নেয়ার জন্য প্রস্তুত থাকা উচিত। সামনে এগোতে গেলে, এই ছোটখাটো বিষয়গুলোকেই প্রাধান্য দিতে হবে, যাতে কোন মানসিক চাপের কারণ সৃষ্টি না হয়। নয়তো বিপদ আপনারই। নিজের মনটাকে শিথিল করার প্রক্রিয়াগুলো চমৎকারভাবে রপ্ত করতে হবে। এজন্য নিয়মিত যোগাসন, যে কোন ধরনে ব্যায়াম ও মেডিটেশনের চর্চা করাটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে। মানসিক চাপ আপনার স্বাস্থ্যের ওপর যে বহুমাত্রিক কুফলগুলো বয়ে আনতে পারে, তার মধ্যে তিনটি বিষয় নিয়ে এখানে আলোচনা করা হলো।

ঘুমের সমস্যা: পৃথিবীতে সবচেয়ে বেশি গবেষণা যে বিষয়গুলোর ওপর পরিচালিত হয়েছে, তার মধ্যে ঘুম অন্যতম। বয়সভেদে ঘুমের সময়ের তারতম্য হয়। তবে একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে রাতে ৭-৮ ঘণ্টা ঘুম হওয়া বাঞ্ছণীয়। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া ও ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলুন। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই। কিন্তু, এই ঘুমটাই আর আসে না যখন আমরা পার্থিব জগতের নানা হিসাব-নিকাশ নিয়ে নিজেদের মগজটাকে ব্যস্ত রাখি। তাই বিছানায় শুয়েই আপনার শরীরটাকে একদম শিথিল করে দিন। কোন উদ্বেগ, হতাশা বা দুশিন্তা নয়। মনে রাখবেন, মানসিক চাপ থেকে সৃষ্ট অবসাদ, হতাশা আর তিক্ততা আপনার নিদ্রাহীনতার অন্যতম কারণ। 
রোগ-প্রতিরোধ ক্ষমতা হ্রাস: মানসিক চাপ আমাদের রোগ-প্রতিরোধ ক্ষমতাকে বিভিন্নভাবে প্রভাবিত করে। অথচ, এ ক্ষমতাটাই আমাদের নানা সংক্রমণ ও অসুখ-বিসুখ থেকে দূরে রাখে। এর ফলে প্রদাহজনিত নানা রোগ ও এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাছাড়া, রোগ-প্রতিরোধ ক্ষমতা কমে গেলে, অসুস্থ হলেও আপনার সুস্থ হতে লাগবে অনেক বেশি সময়। তাই মানসিক চাপকে ‘না’ বলুন। আর হাসিখুশি জীবনকে বলুন ‘হ্যাঁ’।
বন্ধ্যাত্ব: নারীদের জন্য মানসিক চাপটা কোন কোন সময় তার পুরো জীবনযাত্রায় শারীরিক ও মনস্তাত্ত্বিকভাবে ভয়াবহ প্রভাব ফেলে। মাত্রাতিরিক্ত মানসিক চাপ বন্ধ্যাত্বের মতো ভয়াবহ শারীরিক সমস্যার কারণ হতে পারে। গবেষকরা বলছেন, অতিমাত্রায় মানসিক চাপ থেকে সৃষ্ট হরমোন নারীর শরীরে ডিম্বাণু উৎপাদন থামিয়ে দেয়। ফলে, তারা জীবনে আর কখনও সন্তান ধারণ করতে পারেন না। বিশেষ করে যারা ঘরে ও বাইরের দায়িত্ব সামলান ও সব সময় এক ধরনের মানসিক চাপে ভোগেন, তাদের ক্ষেত্রে ঝুঁকিটা অনেক বেশি। তাই হাজারো সমস্যার ভিড়েও নিজেকে সবসময় স্বাভাবিক, হাসিখুশি ও প্রাণবন্ত রাখার চেষ্টা করুন।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ