Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

বিমান ছিনতাইয়ের চেষ্টা : মানসিক ভারসাম্যহীনতার কারণে পলাশকে ডিভোর্স দিয়েছি: সিমলা (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: February 25, 2019 | 1:25 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : চিত্রনায়িকা সিমলা বলেছেন, চার মাস আগে পলাশকে তালাক দিয়েছি । সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার কারণেই আমি ওই সিদ্ধান্ত নিয়েছিলাম। সোমবার জিটিভিকে দেওয়া এক  সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি।

রোববার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী একটি ফ্লাইট ছিনতাইচেষ্টার পর কমান্ডো অপারেশনে প্রাণ হারান মাহি বি জাহান পলাশ নামের এক ব্যক্তি। তিনি নিজেকে চিত্রনায়িকা সিমলার স্বামী বলে দাবি করেন। তারই পরিপ্রেক্ষিতে সিমালার সঙ্গে কথা হয়  একটি বেসরকারি টেলিভিশনের।

সাক্ষাৎকারে পলাশের সঙ্গে সম্পর্ক আগেই শেষ হয়ে গেছে বলে দাবি করেন সিমলা। তিনি জানান, ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর তাদের প্রথম দেখা হয়। নিজের অভিনীত একটি চলচ্চিত্রের পরিচালকের বাসার একটি অনুষ্ঠানে প্রথম পরিচয়। এরপর তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের ৩ মার্চ তাদের বিয়ে হয়। ওই বছরেরই শেষ দিকে, ৬ নভেম্বর তাদের বিচ্ছেদ হয়।

কেন বিবাহ বিচ্ছেদ—এমন প্রশ্নের জবাবে সিমলা বলেন, কিছু সমস্যা ছিল বলেই ডিভোর্স হয়েছে। তার মানসিক সমস্যাই এর মূল কারণ।

‘মাহি বি জাহান পলাশকে ‘কবর’ নামের একটি শর্ট ফিল্মের প্রযোজক হিসেবেই চিনতাম’,— বলেন সিমলা।

আরেক প্রশ্নের জবাবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বলেন, ‘সে যা করেছে তা অস্বাভাবিক। দেশের জন্য দুঃখজনক ও লজ্জার। এজন্য যদি প্রয়োজন হয়, আমি দেশের জন্য যেকোনো কিছু ফেস করতে রাজি।’

এর আগে, রোববার বিকেল ৫টা ৩৩ মিনিটে বিমান বাহিনী প্রথম জানতে পারে উড়োজাহাজ ছিনতাইচেষ্টার কথা। ককপিট থেকে পাইলট বিষয়টি জানায় এটিসিকে। পরে উড়োজাহাজটি ৫টা ৪১ মিনিটে জরুরি অবতরণ করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রাথমিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশ-র‌্যাব-এপিবিএন উড়োজাহাজটি ঘিরে রাখে। পরে সন্ধ্যা ৬টার দিকে ১ প্যারা কমান্ডো বাহিনী আসে বিএনএস ইশা খাঁ থেকে। তাদের নেতৃত্বে সেনা ও বিমান বাহিনী, পুলিশ-র‌্যাব-এপিবিএন সদস্যরা মিলিয়ে ৮ মিনিটেই অভিযান শেষ করতে সক্ষম হন।

পরে রাত পৌনে ৯টায় এক ব্রিংফিংয়ে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান বলেন, প্যারা কমান্ডো বাহিনী প্রথমে অস্ত্রধারীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিল। কিন্তু সে আহ্বান প্রত্যাখ্যান করে আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করে। এসময় স্বাভাবিক অ্যাকশনে যায় প্যারা কমান্ডো। গোলাগুলিতে প্রথমে সে আহত হয়। পরে সে মারা যায়। সূত্র : সারাবাংলা/জিটিভি

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV