মানুষের কৃত্রিম মস্তিষ্ক তৈরি!
কৃত্রিম মস্তিষ্ক I স্টেম সেল ব্যবহার করে অস্ট্রিয়ার গবেষকরা পরীক্ষাগারে ক্ষুদ্রাকার কৃত্রিম মস্তিষ্ক তৈরি করেছেন বলে দাবি করেছেন। এ সাফল্য গবেষকদের স্নায়বিক রোগ সংক্রান্ত গবেষণার কাজে আরও একধাপ এগিয়ে দেবে। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
ভিয়েনার ইনস্টিটিউট অব মলিকিউলার বায়োটেকনোলজির গবেষকেরা স্টেম সেল ব্যবহার করে মানুষের কৃত্রিম মস্তিষ্ক তৈরি করেছেন। ‘নেচার’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে এ গবেষণা বিষয়ক নিবন্ধ।
গবেষকেরা জানান, তাঁরা পূর্ণ মস্তিষ্ক তৈরি করতে পারেননি। তবে মাত্র তিন থেকে চার মিলিমিটার আকারের একটি টিস্যু তৈরি করতে সক্ষম হয়েছেন যা নয় সপ্তাহ বয়সী কোনো ফিটাস বা ভ্রূণের মস্তিষ্কের সঙ্গে তুলনা করা যায়।
গবেষকদের দাবি, পরীক্ষাগারে তৈরি এ কৃত্রিম মস্তিষ্কের অংশগুলো ঠিকমতো সাজানো হলেও একযোগে সব কিছু ঘটেনি। তিনি এ ঘটনাটিকে বর্ণনা করেছেন এভাবে, ‘একটি গাড়ির ইঞ্জিন, চাকা সবই ঠিকঠাক আছে কিন্তু গাড়ির ইঞ্জিনটির অবস্থান হয়েছে গাড়ির ছাদের ওপর। ফলে গাড়ি চালানো সম্ভব নয়। কিন্তু এ থেকে গাড়ির কিভাবে চালানো যাবে তা বিশ্লেষণ করা সম্ভব।’
গবেষকেরা এর আগে স্টেম সেল ব্যবহার করে কিডনি, হূেকাষের মত অঙ্গ তৈরিতে সাফল্য পেয়েছিলেন। তবে, কৃত্রিম মস্তিষ্ক তৈরির বিষয়টি সবচেয়ে জটিল।প্রথম আলো
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








