Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

মানুষের মতো ডাকতে পারে ডলফিন!

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: July 25, 2013 | 2:36 PM

 
মানুষের মতো একে অন্যকে নাম ধরে ডাকে ডলফিন! এমনকি নাম ধরে ডাকলে সাড়াও দেয় তারা।
সম্প্রতি স্কটল্যান্ডের সেইন্ট অ্যান্ড্রুস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গবেষণায় দেখেছেন, মানুষ যেভাবে নাম ধরে ডাকে, ডলফিনও সেভাবে একে অন্যকে শিষ দিয়ে ডাকে।
সেইন্ট অ্যান্ড্রুস বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক প্রাণী গবেষণা কেন্দ্রের গবেষক ড. ভিনসেন্ট জনিক জানান, ডলফিন ত্রিমাত্রিক পরিবেশে দলবদ্ধভাবে বাস করে। তাই তাদের একে অন্যের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য কার্যকরি পদ্ধতির প্রয়োজন হয়।
অবশ্য ডলফিনের নাম ধরে ডাকার বিষয়টি অনেকদিন ধরেই ধারণা করছিলেন গবেষকরা। আগের করা বেশকিছু গবেষণায় গবেষকরা বিষয়টি আঁচ করেছেন। তবে ডলফিন যে নাম ধরে ডাকলে সাড়াও দেয় তা এবারের গবেষণায় প্রথম জানা গেছে।
গবেষকরা একদল ডলফিনের গতিবিধি লক্ষ্য করে এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন। এ ব্যাপারে ভিনসেন্ট জনিক জানান, ডলফিন একে অন্যকে দেখতে পায় না। পানির নিচে তাদের ঘ্রাণশক্তিও কাজ করে না। এছাড়া তাদের কোনো স্থায়ী আবাসস্থলও নেই। তাই যোগাযোগের জন্য তারা একে অন্যকে অনন্য নামে ডাকে। প্রাণীজগতে ডলফিনই কেবল একে অন্যকে নাম ধরে ডাকে বলে ধারণা করছেন গবেষকরা। যদিও টিয়া পাখির কয়েকটি প্রজাতি নিজেদের দলের অন্যদের ডাকার জন্য অনন্য শব্দ ব্যবহার করে।বিবিসি/আমার দেশ
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV