মানুষ হত্যার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রোবোটকে দেয়া যুক্তিযুক্ত নয় : মার্কিন জেনারেল পল সেলভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মানুষ হত্যার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রোবোটকে দেয়া যুক্তিযুক্ত নয়। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ সেনা কর্মকর্তা জেনারেল পল সেলভা যুদ্ধক্ষেত্রে রোবোট চালু করার পরও যুদ্ধের নৈতিক বিধিমালা বহাল রাখার সুপারিশ করেছেন। তিনি বলেন, তিনি রোবোটের মাধ্যমে মানুষ হত্যার ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব মানুষকে দেয়ার বিষয়টি সমর্থন করেন। মঙ্গলবার মিশিগানের ডেমোক্র্যাট দলীয় সিনেটর গেরি পিটার্স-এর এক প্রশ্নের জবাবে তিনি ওই সুপারিশ করেন।
স্বতন্ত্র সমরাস্ত্র ব্যবস্থা দিয়ে যখন মানুষের জীবন নেয়ার প্রয়োজন পড়বে তখন সিদ্ধান্ত গ্রহণের জন্য একজন মানুষকেই দায়িত্ব দিতে হবে বলে প্রতিরক্ষা বিভাগের যে নির্দেশনা রয়েছে সে সম্পর্কে জেনারেল সেলভার অভিমত জানতে চান পিটার্স। পিটার্স জানান, চলতি বছরের শেষদিকে প্রতিরক্ষা বিভাগের ওই নির্দেশনার মেয়াদ শেষ হবে।
জেনারেল সেলভা সিনেটের সশস্ত্র বাহিনী সম্পর্কিত কমিটিকে বলেন, যখন মানুষকে হত্যা করা বা না করার সিদ্ধান্ত নেয়ার প্রশ্ন আসবে তখন সেই দায়িত্ব রোবোটের উপর ছেড়ে দেয়া আমাদের জন্য যুুক্তিযুক্ত হবে না। জেনারেল সেলভা জয়েন্ট চিফস অব স্টাফের ভাইস চেয়ারম্যান হিসাবে তার নিয়োগ নিশ্চিত করার জন্য শুনানীতে অংশ নিয়ে এসব কথা বলেন। উত্তর কোরিয়া, ইরান এবং প্রতিরক্ষা বাজেটসহ বিভিন্ন বিষয়ে তাকে প্রশ্ন করা হয় তার ওই শুনানীতে। সূত্র: সিএনএন
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ