মান সম্মত ফ্রি পত্রিকা পাঠকদের নিকট অধিক গ্রহনীয় – মাহফুজুর রহমান
নিউইয়র্ক :গত ২০ শে জুলাই অনলাইন ভিত্তিক বাংলাদেশী টিভি “লাইভ২ ওয়েব.টিভি” র টক্ শো ‘কমিউনিটি আড্ডায়’ নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বর্ণমালার সম্পাদক ও নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব এর প্রাক্তন সভাপতি মাহফুজুর রহমান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন|তিনি তার অভিজ্ঞতার আলোকে বলেন মানসম্মত ফ্রি পত্রিকা হলে পাঠক রা তা অত্যন্ত ভালো ভাবে গ্রহণ করে, এবং এ সকল পত্রিকা দীর্ঘদিন বাজারে টিকে থাকে, কিছু কিছু অপেশাদার সাংবাদিক নাম দারি লোক মোনাফা লাভের আশায় পত্রিকা বাহির করেন কোনো প্রকার পরিকল্পনা ছাড়া সে সকল পত্রিকাই বেশি দিন টিক তে পারে না শীঘ্রই বাজার থেকে বিলীন হয়ে যায়, তিনি আরও বলেন মিডিয়া ব্যবসায় আসতে হলে তাকে সেবার মনোভাব নিয়ে আসতে হবে, অধিক মোনাফা মিডিয়া ব্যবসায় মোটেই নাই, সেবাটা হতে হবে মূল উদ্দেশ্য|
লাইভ২ওয়েব এর “কমিউনিটি আড্ডায়” তিনি যুদ্ধাপরাধীদের বিচার একটি চলমান প্রক্রিয়া বলে উল্লেখ করেন এবং বাংলাদেশী রাজনীতি একটি সম্মানজনক অবস্থানে দেশ ও জাতির উপকারে আসবে তখনি যখন বাংলদেশ এর প্রকৃত সঠিক ইতিহাস কে মেনে নিয়ে সকল দল জনগনের কল্যানের উদ্দেশ্যে রাজনীতি করবে|
মাহফুজুর রহমান লাইভ২ওয়েব টিভির সময় উপযোগী অত্যন্ত স্বল্প ব্যায়ে উন্নত আধুনিক টেকনোলজি ব্যবহার করে প্রোগ্রাম পরিচালনা করার জন্য লাইভ২ওয়েব টিভির প্রশংসা করেন এবং এই অনলাইন টিভির সাফল্য কামনা করেন|
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan