Wednesday, 28 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

মামুন’স টিউটরিয়ালের দ্বিতীয় শাখা জ্যাকসন হাইটসে

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: May 15, 2014 | 10:19 AM

ইউএসএ নিউজ অনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কসের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মামুন’স টিউটরিয়ালের দ্বিতীয় শাখা চালু হচ্ছে বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসে। ৩৭-২১, ৭২ স্ট্রিটের দোতলায় (টক অব দ্য টাউন রেস্টুরেন্টের ওপরে) সুপরিসর স্থানে চলতি মাসে এই শাখাটি চালু হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শেখ আল মামুন। ইতোমধ্যে সম্পূর্ণ প্রস্তুতিও নেয়া হয়েছে।
প্রিন্সিপাল শেখ আল মামুন জানান, ছাত্র-ছাত্রীদের স্থান সঙ্কুলান না হওয়ায় এখন মামুন টিউটরিয়ালের কলেবর বৃদ্ধি করতে হয়েছে। মামুন’স টিউটোরিয়ালের শাখা বিভিন্ন স্থানে চালুর দাবি দীর্ঘদিনের। বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের চাহিদার প্রেক্ষিতে জ্যাকসন হাইটসে দ্বিতীয় শাখা চালুর সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে নিউইয়র্কের অন্যান্য এলাকায়ও মামুন’স টিউটরিয়ালের শাখা সম্প্রসারিত করা হবে।
শেখ আল মামুন জানান, মামুন’স টিউটরিয়ালে ছাত্রছাত্রীদের রিজেন্টস, সিটি ওয়াইড টেস্ট, এসএটি, পিএসএটি, রিজেন্টসসহ স্পেশালাইজড স্কুলে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক ক্লাস নেয়া হয়। হোমওয়ার্কে সহায়তাসহ অন্যান্য জরুরি বিষয়ে পড়াশুনার কোর্সও রয়েছে মামুনস টিউটরিয়ালে।
নিজের সরাসরি তত্ত্বাবধানে সিটির বিভিন্ন স্কুলের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা এখানে ছাত্রছাত্রীদের পাঠদান করে থাকেন। শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আমেরিকান স্কুল ও কলেজের মেধাবী ছাত্রছাত্রীরাও। শেখ মামুন বলেন, একজন ছাত্র ভালো স্কুলে ভর্তি হলে তার জন্য স্কলারশিপসহ ভালো কলেজে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়। ছেলেমেয়েদের ভালো ফলাফল করতে নিয়মিত পড়াশোনা, হোমওয়ার্ক করার পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে বলে জানান মামুন।
উল্লেখ্য, ওয়েস্টচেস্টার কাউন্টির ইয়াংকার্স পাবলিক স্কুলে ম্যাথমেটিকসে শিক্ষকতায় নিয়োজিত বিশিষ্ট শিক্ষাবিদ শেখ আল মামুনের স্বপ্নের প্রতিষ্ঠান হচ্ছে মামুন’স টিউটরিয়াল। যশোরের নড়াইলের ছেলে শেখ আল মামুন খুলনা বিএল কলেজ থেকে এইচ এসসি পাশ করে ১৯৯৬ সালে আমেরিকায় আসেন পড়াশুনার উদ্দেশ্যে। ভর্তি হন ব্রুকলীন কলেজে। নিউইয়র্কের বারুক কলেজ থেকে বিবিএ এবং লিম্যান কলেজ থেকে ম্যাথ এডুকেশন ও পিওর ম্যাথে ডাবল মাস্টার্স করেন। কম্প্যুটার এনালিস্ট হিসেবে কাজ করে ব্রঙ্কসের লিম্যান কলেজে চিটিং ফেলো হিসেবে যোগ দেন। স্টেটের সার্টিফায়েড ম্যাথ টিচার হিসেবে অনুমোদন পান। ২০০৪ সালে ব্রঙ্কসের রুজভেল্ট হাইস্কুলে শিক্ষকতায় যোগ দেন। লিম্যান কলেজ থেকে পিউর ম্যাথে এমএসসি করে ব্রঙ্কস কম্যুনিটি কলেজে ফুলটাইম ম্যাথ টিচার হিসাবে যোগ দেন। কলেজ ও স্কুলে একই সাথে শিক্ষকতার পাশাপাশি মামুন’স টিউটোরিয়ালটি গড়ে তোলেন।
শেখ আল মামুন জানান, প্রথমে খুব ছোট করে শুরু করেছিলেন এই মামুন’স টিউটরিয়াল। ২০১০ সালের মে মাসে যাত্রা শুরু মাত্র ৪০-৪৫ জন ছাত্র-ছাত্রী নিয়ে। এখন যাওয়া-আসার মধ্য দিয়ে গড়ে দু’শতাধিক ছাত্র-ছাত্রী পড়ছে মামুন’স টিউটোরিয়ালে।
শেখ আল মামুন জানান, সেখানে কিন্ডারগার্টেন থেকে শুরু করে ১২ গ্রেড পর্যন্ত ছাত্রছাত্রীদের আফটার স্কুল, উইক এন্ড হোমওয়ার্কসহ সিটি এবং স্টেটের প্রস্তুতি সহায়তা পেয়ে অনেক ছাত্রছাত্রী স্টাইভেসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিনসহ টেকসহ সিটির নামীদামি হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। ইতোমধ্যে তার এই প্রতিষ্ঠান থেকে কোচিং শেষ করে অনেক ছেলে-মেয়ে সিটির স্পেশালাইজড হাইস্কুলে, এসএটিতে ভালো স্কোর করে টপ টিয়ারের কলেজে ভর্তি হয়েছে। মামুন বলেন, আমার এখানে যে মানের টিউটরিয়াল করা হয় ঠিক একই মানের বিদেশী টিউটরিয়ালের চেয়ে ফি অনেক কম। ক্ষেত্রবিশেষে ডিসকাউন্টের ব্যবস্থাও রয়েছে প্রতিষ্ঠানটিতে। যে অভিভাবকদের ইনকাম কম অথচ সন্তান সম্ভাবনাময় সেসব ক্ষেত্রে টিউশন ফি বিবেচনা না করে সহায়তার চেষ্টা করা হয়ে থাকে।
শেখ আল মামুন তার প্রতিষ্ঠানে ছেলেমেয়েদের পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন। আসন সংখ্যা সীমিত।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ