Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মার্কিন অভিনেত্রী কেটি হোম-অস্কার বিজয়ী অভিনেতা জেমি ফক্স’র ‘সিটি অব লাইটে’ বিয়ে!

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: November 29, 2018 | 7:10 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : দীর্ঘদিন তাদের গোপন প্রেম। সবাই জানলেও কেউ মুখ খুলতে পারেন নি। তারা নিজেরাও এ নিয়ে কোনো কথা বলেন নি। অতঃপর এবার সেই ঘটনাই ঘটতে চলেছে। মার্কিন অভিনেত্রী, প্রযোজক ও পরিচালক কেটি হোম (৩৯) অনেক বছর ধরে এমন গোপন প্রেম চালিয়ে যাচ্ছিলেন মার্কিন অভিনেতা, গায়ক, গীতিকার, রেকর্ড প্রযোজক, চলচ্চিত্র প্রযোজক ও কমেডিয়ান জেমি ফক্সের (৫০) সঙ্গে। কিন্তু এখন আর রাখঢাক রাখবেন না তারা। ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রকাশ্যে তারা তাদের সেই প্রেমের ঝাঁপি খুলবেন। দু’জনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন।প্যারিসে প্রকাশ্যে তারা তাদের সেই প্রেমের ঝাঁপি খুলবেন। দু’জনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন।

নতুন এক রিপোর্টের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়েছে, সুরি ক্রুজ নামে কেটি হোমের রয়েছে একটি সন্তান। এবার তিনি অস্কার বিজয়ী জেমি ফক্সকে বিয়ে করতে যাচ্ছেন বলে বুধবার একটি সূত্র নিশ্চিত করেছে ‘রাডার অনলাইন’কে। ওই সূত্র বলেছেন, প্যারিস শহরটিকে তারা বেছে নিয়েছেন। অনেক বছর তারা গোপন প্রেম শেষে এবার প্রকাশ্যে আসতে চাইছেন বিয়ের ঘোষণা দিয়ে। জেমি ফক্স ২০১৩ সাল থেকে গোপনে চুটিয়ে প্রেম করতে শুরু করেন। সে সম্পর্কে তিনি মুখ খোলেন নি কখনো। তবে এবার কেটি হোম তাকে সবকিছুর একটা ফয়সালা করার জন্য রাজি করিয়েছেন। আর তাই তারা আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দেয়ার জন্য প্রস্তুত। বহু বছর ধরে চারদিকে তাদের ঢলোঢলো মেলামেশা নিয়ে গুজব ছড়িয়ে ছিল। উল্লেখ্য, হলিউডের আরেক বিখ্যাত অভিনেতা টম ক্রুজের সঙ্গে কেটি হোমসের বিচ্ছেদ ঘটে ২০১২ সালে। 
ওই সূত্রটি রাডার অনলাইনকে বলেছেন, জেমি ফক্সকে বিয়ে করার জন্য এতটা সময় অপেক্ষা করেছেন কেটি হোম। তিনি এখন বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি চাইছেন জেমি তাকে বিয়ে করুন। এই শীতেই ‘সিটি অব লাইটে’ বিয়ের পর্বটি সেরে ফেলতে উদগ্রিব হয়ে আছেন কেটি হোম। 
এ খবরটি প্রকাশ পেয়েছে কিছু গুজব ছড়ানোর পর। কিছুদিন ধরেই গুজব ছড়িয়েছে কেটি হোমসের হাতে একটি ডায়মন্ডের আংটি নিয়ে। ওই আংটিটি তার হাতে সম্প্রতি দেখা যাচ্ছে। এ নিয়ে নানা রকম গুজব বাইরে। কানে কানে ফিস ফিস। বলাবলি হচ্ছে, তারা কি তবে বিয়ে সম্পন্ন করে ফেলেছেন। তবে এমন গুজবকে ফুঁ দিয়ে উড়িয়ে দিয়েছেন কেটি হোমসের প্রতিনিধিরা। তারা দাবি করেছেন, নতুন ছবি ‘দ্য সিক্রেট’-এর অংশ হিসেবে তিনি ওই আংটি পরেছেন। এরপরই কেটি হোমসকে দেখা গেছে তার বন্ধুবান্ধবদের সঙ্গে ওই আংটি হাতে বড় হাসি বিনিময় করছেন। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV