Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

মার্কিন কংগ্রেসনাল অ্যাওয়ার্ডপ্রাপ্ত পানি বিশেষজ্ঞ ড. সুফিয়ানের ইন্তেকাল নিউইয়র্কে

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: March 5, 2024 | 6:53 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন কংগ্রেস কর্তৃক বিশেষ সম্মাননাপ্রাপ্ত বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ড. সুফিয়ান এ খন্দকার নিউইয়র্কে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে ৩ মার্চ সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় মাউন্ট সিনাই হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ড. সুফিয়ান বেশ কয়েক সপ্তাহ ধরেই ঐ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি রবিবার অপরাহ্নে হৃদরোগে আক্রান্ত হন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।


মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার দেশের বাড়ি পাবনায়। পেশাগতভাবে অনেক উচ্চপদে থাকলেও সর্বস্তরের প্রবাসীর কাছে অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন তিনি। ড. সুফিয়ান এ খন্দকারের মৃত্যুতে গোটা কম্যুনিটিতেই শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র জানায়, সোমবার নিউইয়র্ক সময় সন্ধ্যা সাড়ে ৭টায় সিটির জ্যামাইকা মুসলিম সেন্টারে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরদিন মঙ্গলবার সকালে নিউইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডে ওয়াশিংটন মেমরিয়্যাল গোরস্থানে তাকে দাফন করা হয়।
ড. সুফিয়ান এ খন্দকার বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও কল্যাণের ব্যাপারে ছিলেন আপসহীন। মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ডিজাইন এবং পর্যালোচনা বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি। আমেরিকায় বসবাসরত বাংলাদেশী প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত ‘এএবিইএ’র জাতীয় কমিটির দু’মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছিলেন ড. সুফিয়ান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ‘আমেরিকান এসোসিয়েশন অব বাংলাদেশী ইঞ্জিনিয়ারস অ্যান্ড আর্কিটেক্ট’ তথা এএবিইএ’র জাতীয় কমিটির কর্মকর্তারা।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV