মার্কিন কংগ্রেসম্যান ম্যাক রোজের সাথে অ্যাসাল প্রতিনিধি দলের বৈঠক : ভেরাজেনো ব্রীজের টোল হ্রাসে বেশ ক’টি বিকল্প অনুসন্ধান
ইউএসএনিউজঅনলাইন.কম : মার্কিন কংগ্রেসম্যান ম্যাক রোজের সাথে বৈঠক করেছে অ্যাসালের ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী এবং অ্যাসাল স্ট্যাটেন আইল্যান্ড চ্যাপ্টারের প্রেসিডেন্ট ড. নিথিয়া চ্যাটার্জির নেতৃত্বে একটি প্রতিনিধি দল। গত ১৯ মার্চ রাতে অ্যাসাল প্রতিনিধিদলটি তাদের এনডোর্স করা নির্বাচিত ডেমোক্র্যাট কংগ্রেসম্যান ম্যাক রোজের নিউইয়র্কের স্টেটেন আইল্যান্ডের অফিসে তার সাথে এ বৈঠক করেন। কংগ্রেসম্যান ম্যাক রোজ এ সময় বলেন, তাদের দাবিকৃত ভেরাজেনো-ন্যারোজ ব্রীজের টোল হ্রাস সহ স্ট্যাটেন আইল্যান্ডবাসীর যৌক্তিক সকল দাবি পূরুণে তিনি যথাযথ উদ্যোগ নেবেন। তার অফিস বর্তমানে ভেরাজানো সেতু টোল কমাতে বেশ কয়েকটি বিকল্প অনুসন্ধান করছে। তিনি তার নির্বাচনী এলাকার মানুষের অধিকার সুরক্ষায় সচেষ্ট রয়েছেন বলেও উল্লেখ করেন। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থা, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি এবং গ্রেডিং সিস্টেমকে আধুনিকায়ন করার উপর জোর দেয়া হচ্ছে। তাঁর অফিস ক্রমাগত তার ডিস্ট্রিক্ট এবং দেশব্যাপি শিক্ষার মান উন্নত করার জন্য কাজ করছে।
প্রতিনিধি দলে আরো ছিলেন অ্যাসালের স্ট্যাটেন আইল্যান্ড চ্যাপ্টার নেতা ইরশাদ শেখ, মুরজুর আলী শেখ, মুহাম্মদ ইউনূস, শুখদেব সিং, আবদুল হাসেম, আব্দুল রহিম চৌধুরী প্রমুখ।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








