Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

মার্কিন কংগ্রেসে লড়বেন বাংলাদেশি বংশোদ্ভূত নাবিলাহ

অনলাইন ডেস্ক পঠিত: 200 বার

প্রকাশিত: March 2, 2019 | 9:24 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন কংগ্রেস নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাবিলাহ ইসলাম। জর্জিয়া স্টেট থেকে কংগ্রেসে ডেমোক্র্যাট পার্টির হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন নাবিলাহ। বাংলাদেশি অভিবাসী দম্পত্তির প্রথম প্রজন্মের সন্তান নাবিলাহ একজন কমিউনিটি সংগঠক।
গত বছর জর্জিয়া স্টেট সিনেটে বাংলাদেশি-আমেরিকান মুসলিম হিসেবে প্রথমবারের মতো নির্বাচিত হন শেখ রহমান। আর এবারে জয়ী হলে মার্কিন কংগ্রেসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য হবেন জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করা নাবিলাহ ইসলাম। তবে তার প্রাথমিক লক্ষ্য হলো ডেমোক্র্যাটিক প্রার্থীতা নিশ্চিত করা। এ আসনে গতবার সামান্য ব্যবধানে পরাজিত প্রার্থী ক্যারোলিন বুরডিওক্স এবারেও প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া আরও অন্তত একজন ডেমোক্র্যাট প্রার্থী হতে লড়াই করবেন।
নাবিলাহ যে আসনে প্রার্থী হচ্ছেন সেই আসনটি বর্তমানে রিপাবলিকানদের দখলে। দুই দশকেরও বেশি সময় ধরে আসনটি রিপাবলিকানদের দখলে থাকলেও গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থীকে মাত্র ৪৩৩ ভোটে পরাজিত করেছিলেন তিনি। স্বল্প ভোট ব্যবধানের কারণে এবারে ডেমোক্র্যাট দলের অনেকেই এই আসনে প্রার্থীতার দৌড়ে ছিলেন।
প্রগতিশীল এজেন্ডা নিয়ে প্রার্থী হওয়া নাবিলাহর ব্যক্তিগত অভিজ্ঞতাও তাকে সমর্থন যোগাচ্ছে। ২০১৬ সালে প্রথমবারের মতো বার্নি স্যান্ডার্স ‘সবার জন্য চিকিৎসা’র দাবি তুলেছিলেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের অনেক শীর্ষ প্রতিদ্বন্দ্বীও এখন এই দাবিকে সমর্থন করছেন। নাবিলাহ ইসলামও এই দাবির সঙ্গে একাত্ম।
নাবিলাহ’র মা খাবার প্রস্তুতকারক প্রতিষ্ঠান হার্ডিসের বার্গার টেনেছেন আর অর্ডার সরবরাহকারী হিসেবে বাক্স তুলেছেন। একদিন কাজে গিয়ে পিঠে আঘাত পেয়ে কাজ হারান নাবিলাহ’র মা। নাবিলাহ বলেন, ‘চিকিৎসার খরচ আমাদের পরিবারকে প্রায় দেউলিয়া করে ফেলেছিল। জর্জিয়ার নাগরিকেরা এমন এক কংগ্রেস সদস্যের দাবিদার যিনি তাদের পক্ষে লড়াই করতে তৈরি থাকবেন। আমি এই লড়াইয়ে প্রস্তুত।’
নাবিলাহ ইসলাম ডেমোক্র্যাট প্রচারণায় দীর্ঘদিন থেকেই সক্রিয়। আটলান্টা সিটি কাউন্সিলম্যান অ্যান্ড্রি ডিকেনের প্রচারণা ম্যানেজার হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়াও গিনেত কাউন্ট্রি ইয়াং ডেমোক্র্যাট-এর প্রেসিডেন্ট এবং হিলারি ক্লিনটনের প্রেসিডেন্ট প্রচারণায় সাউদার্ন স্টেটে সহকারি অর্থ পরিচালক হিসেবে কাজ করেছেন নাবিলাহ।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV